ছুটি শুরুর আগের দিন ব্যাংকে টাকা তোলার হিড়িক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুন ২০২৪, ১৬:১৬আপডেট : ১৩ জুন ২০২৪, ১৬:১৬

ঈদের আগে আজ শেষ কর্মদিবস। এরপর টানা পাঁচ দিনের ছু‌টি। কোরবানির ঈদকে কেন্দ্র করে ব্যাংকগুলোতে গ্রাহকের ভিড় ও টাকা তোলার চাপ বে‌ড়ে‌ছে। প্রতিটি শাখায় দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন গ্রাহক। নগদ টাকা তোলার চা‌পে সেবা দিতে হিমশিম খা‌চ্ছেন ব্যাংক কর্মকর্তারা।

বৃহস্পতিবার (১৩ জুন) রাজধানীর ব্যাংকপাড়া মতিঝিল ও দিলকুশা, দৈ‌নিক বাংলা, পল্টনসহ বি‌ভিন্ন এলাকার ব্যাংকের শাখাগুলো ঘু‌রে এমন চিত্র ‌দেখা গে‌ছে।

এদিন সকাল থে‌কেই ব্যাং‌কের শাখাগু‌লো‌র ক্যাশ ও জমা কাউন্টারের সামনে গ্রাহকের লম্বা লাইন দেখা গেছে। নতুন টাকা নেওয়ার পাশাপা‌শি বি‌ভিন্ন চালানপত্র, ডি‌পো‌জিটসহ বি‌ভিন্ন সেবার বিল জমা দেওয়ার লাইনও লক্ষ্য করা যায়। এদিকে অতিরিক্ত গ্রাহকের ভিড়ের কারণে ব্যাংকের ক্যাশ কাউন্টারের কর্মকর্তাদের বেশ চাপ সামলাতে হচ্ছে।

বৃহস্পতিবার দুপু‌রে ম‌তি‌ঝিল সোনালী,অগ্রণী, ডাচবাংলা, ইসলামী ব্যাংকের কয়েকটি শাখায় গি‌য়ে দেখা যায়— সবখানেই গ্রাহ‌কের ব্যাপক ভিড়। দীর্ঘ লাই‌নে টাকা তোলার জন্য গ্রাহকরা লাইনে দাঁড়ি‌য়ে আছেন।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের