বাংলাদেশের প্রবৃদ্ধির পূর্বাভাস কমালো এডিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুলাই ২০২৪, ১৫:০৮আপডেট : ২৫ জুলাই ২০২৪, ১৭:০০

আন্তর্জাতিক ঋণদাতা প্রতিষ্ঠান এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস আগের চেয়ে সামান্য কমিয়ে দিয়েছে।

এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক জুলাই ২০২৪-এ বলা হয়েছে, শিল্প খাতের ধীর প্রবৃদ্ধির কারণে চলতি অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬ দশমিক ৬ শতাংশ থেকে কমে সাড়ে ৬ শতাংশ হতে পারে। অবশ্য গত এপ্রিলে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬ দশমিক ৬ শতাংশের পূর্বাভাস দিয়েছিল এডিবি।

ম্যানিলা-ভিত্তিক ঋণদাতা সংস্থাটির এই পূর্বাভাস সরকারের ৬ দশমিক ৭৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রার তুলনায় কম।

পূর্বাভাস সংশোধন করে সংস্থাটি আরও বলেছে— চলতি ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের মূল্যস্ফীতি আরও বাড়তে পারে। সংস্থাটি জানায়, ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ১১ মাসে বাংলাদেশে মাসিক মূল্যস্ফীতির হার দুই অঙ্কের কাছাকাছি ছিল। দেশে খাদ্যপণ্যের বেশি দামের কারণে তা অব্যাহত থাকতে পারে।

ইন্টারনেট বিভ্রাট, কোটা সংস্কার আন্দোলনে সহিংসতা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউয়ের মধ্যে পাঁচ দিনের অর্থনৈতিক কর্মকাণ্ড মারাত্মক বিঘ্নিত হওয়ার আগে এডিবি এই পূর্বাভাস দিয়েছে।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
বাংলাদেশকে পাঁচ বছরে ৫ বিলিয়ন ডলার সহায়তা দেবে এডিবি
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
ডেডিকেটেড ঋণ ব্যবস্থাপনা কার্যালয় গঠনের সুপারিশ এডিবির 
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি