ব্যাংকে লেনদেনের নতুন সময়সূচির সার্কুলার জারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুলাই ২০২৪, ১৮:০৬আপডেট : ২৮ জুলাই ২০২৪, ১৮:০৬

রবিবার (২৮ জুলাই) থেকে মঙ্গলবার (৩০ জুলাই) পর্যন্ত দেশের সব সরকারি অফিস সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলবে বলে জানিয়েছে সরকার। এরপর ব্যাংকে লেনদেনের নতুন সময়সূচি জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রবিবার (২৮ জুলাই) এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

সার্কুলারে বলা হয়েছে, এই তিন দিন সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত তফসিলভুক্ত ব্যাংকগুলো খোলা থাকবে। তবে লেনদেন চলবে বিকাল ৩টা পর্যন্ত।

বাংলাদেশ ব্যাংক বলেছে, যথাযথ নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করে ব্যাংকিং ও দাফতরিক কার্যক্রম পরিচালনার জন্য ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হলো।

এর আগে শনিবার (২৭ জুলাই) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক বাংলা ট্রিবিউনকে জানান, ববিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ব্যাংকের লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত। আর অফিস চলবে সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত।

/জিএম/এনএআর/
সম্পর্কিত
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী