তিন হাজারেরও বেশি অচল প্রকল্পে আটকে আছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সাড়ে ৩৮ হাজার কোটি টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ নভেম্বর ২০২৬, ১৯:৪৩ আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ১৯:৪৩

রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংকের দেওয়া প্রকল্প ঋণের মধ্যে ৩ হাজার ১২৫টি প্রকল্প অচল হয়ে পড়েছে। এসব প্রকল্পের বিপরীতে ব্যাংকগুলোর পাওনা ৩৮ হাজার ৫২৭ কোটি ৫৪ লাখ টাকা। প্রকল্প ঋণ হিসেবে বিতরণ করা মোট ৬৫ হাজার ১৯১ কোটি ৬১ লাখ টাকার মধ্যে আদায় হয়েছে ২৫ হাজার ২৩৭ কোটি ৬৯ লাখ টাকা।

সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের ষষ্ঠ দিনের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান।

অর্থমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে সোনালী ব্যাংকের ২ হাজার ১৩৪টি প্রকল্প অচল রয়েছে। এসব প্রকল্পে ব্যাংকটির পাওনা ৭ হাজার ৬৫১ কোটি টাকা। প্রকল্প ঋণ হিসেবে ব্যাংকটি বিতরণ করেছে ১১ হাজার ৭১৪ কোটি ২০ লাখ টাকা। এর মধ্যে আদায় হয়েছে ১ হাজার ৭৯৬ কোটি ৭০ লাখ টাকা। 

জনতা ব্যাংকের ৬৩টি অচল প্রকল্পে পাওনা ৩ হাজার ৫৫৫ কোটি ৮৩ লাখ টাকা। ব্যাংকটি প্রকল্প ঋণ হিসেবে বিতরণ করেছে ৫ হাজার ৬৫ কোটি ৭৩ লাখ টাকা। আদায় হয়েছে ৬৪৮ কোটি ১৭ লাখ টাকা। 

অগ্রণী ব্যাংকের ৪১১টি প্রকল্প অচল। এসব প্রকল্পে ব্যাংকটির পাওনা ১৩ হাজার ১৪৩ কোটি ৬০ লাখ টাকা। ব্যাংকটি বিতরণ করেছে ১৩ হাজার ৮১১ কোটি ৪৮ লাখ টাকা, যার মধ্যে আদায় হয়েছে ২ হাজার ৫৭১ কোটি ৯০ লাখ টাকা।

রূপালী ব্যাংকের ১১৬টি অচল প্রকল্পে পাওনা ১০ হাজার ১০৬ কোটি টাকা। ব্যাংকটি প্রকল্প ঋণ হিসেবে ৩০ হাজার ৭১ কোটি টাকা বিতরণ করেছে। এর মধ্যে আদায় হয়েছে ১৮ হাজার কোটি টাকা। 

বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের ২৩২টি অচল প্রকল্পে পাওনা ১ হাজার ৪০৬ কোটি ৩৩ লাখ টাকা। ব্যাংকটি বিতরণ করেছে ১ হাজার ৪৪৩ কোটি ৮৮ লাখ টাকা। আদায় হয়েছে ১ হাজার ২৮৪ কোটি ২৭ লাখ টাকা। 

অন্যদিকে, বেসিক ব্যাংকের ১৬৯টি অচল প্রকল্পে পাওনা ২ হাজার ৬৬৪ কোটি ৭৮ লাখ টাকা। ব্যাংকটি প্রকল্প ঋণ হিসেবে ৩ হাজার ৮৫ কোটি ৩২ লাখ টাকা বিতরণ করেছে। এর মধ্যে আদায় হয়েছে ৯৩৬ কোটি ৬৫ লাখ টাকা। 

ঋণ আদায়ে সরকারের উদ্যোগ সম্পর্কে অর্থমন্ত্রী জানান, বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন সার্কুলারের মাধ্যমে গ্রাহকদের ঋণ পুনঃতফসিল ও পুনর্গঠন, এককালীন বিশেষ প্রস্থান সুবিধা, বন্ধ শিল্প ও সেবা খাতের জন্য সহায়ক প্রাক্‌-অর্থায়ন ও পুনঃঅর্থায়ন স্কিম এবং ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতা প্রতিষ্ঠানের ব্যবসা ও আর্থিক ব্যবস্থা পুনর্গঠনে নীতিসহায়তার ব্যবস্থা করা হয়েছে। 

/এসএমএ/ইউএস/
সম্পর্কিত
সমস্যাগ্রস্ত ৮ বিমা কোম্পানির ২২ হাজার গ্রাহককে ৮৪ কোটি টাকা দাবি পরিশোধ
যৌক্তিক কারণ ছাড়া আউটসোর্সিং কর্মীদের বাদ দেওয়া যাবে না
রফতানিমুখী পোশাকশিল্পে ৩২ হাজার কোটি টাকার অর্থায়ন সুবিধা
সর্বশেষ খবর
আইসিটি খাতে পাঁচ বছরে ৫২ হাজার তরুণকে প্রশিক্ষণের পরিকল্পনা
আইসিটি খাতে পাঁচ বছরে ৫২ হাজার তরুণকে প্রশিক্ষণের পরিকল্পনা
সমস্যাগ্রস্ত ৮ বিমা কোম্পানির ২২ হাজার গ্রাহককে ৮৪ কোটি টাকা দাবি পরিশোধ
সমস্যাগ্রস্ত ৮ বিমা কোম্পানির ২২ হাজার গ্রাহককে ৮৪ কোটি টাকা দাবি পরিশোধ
অবৈধ সিম ঠেকাতে ফেস ভেরিফিকেশন চালুর উদ্যোগ, এক এনআইডিতে সর্বোচ্চ ৫ সিম
অবৈধ সিম ঠেকাতে ফেস ভেরিফিকেশন চালুর উদ্যোগ, এক এনআইডিতে সর্বোচ্চ ৫ সিম
নতুন অপ্রয়োজনীয় প্রকল্পে বিদেশি ঋণ নয়, উচ্চ সুদের ঋণে সতর্ক সরকার
নতুন অপ্রয়োজনীয় প্রকল্পে বিদেশি ঋণ নয়, উচ্চ সুদের ঋণে সতর্ক সরকার
সর্বাধিক পঠিত
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’
বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’
সেনাবাহিনীর উচ্চপর্যায়ে রদবদল
সেনাবাহিনীর উচ্চপর্যায়ে রদবদল