আগামীকাল পোশাক কারখানা খুলছে না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ আগস্ট ২০২৪, ০১:৫২আপডেট : ০৬ আগস্ট ২০২৪, ০১:৫২

সরকারের পক্ষ থেকে আগামীকাল মঙ্গলবার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও শিল্পকারখানা খোলার সিদ্ধান্ত হলেও রফতানিমুখী তৈরি পোশাক কারখানা মঙ্গলবার (৬ আগস্ট) খুলবে না।

সোমবার (৫ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছে পোশাকশিল্পের মালিকদের দুই সংগঠন বিজিএমইএ এবং বিকেএমইএ।

এ প্রসঙ্গে বাংলাদেশ নিট পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিকেএমইএ) নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে মঙ্গলবার আমাদের সংগঠনের সদস্য কারখানাগুলো বন্ধ থাকবে।’

অবশ্য সোমবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানায়, মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। কাল থেকে সরকারি-বেসরকারি অফিসম শিক্ষা প্রতিষ্ঠান ও শিল্পকারখানা চালু থাকবে।

আইএসপিআরের এই বিজ্ঞপ্তির আগেই বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় শ্রমিক–কর্মচারী ভাইবোনদের সার্বিক নিরাপত্তার কথা ভেবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারা দেশের সব পোশাকশিল্প কারখানা বন্ধ রাখতে মালিকদের অনুরোধ করা হলো।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের প্রথম দিন রবিবার নারায়ণগঞ্জ, গাজীপুর ও সাভার-আশুলিয়ার অধিকাংশ রফতানিমুখী তৈরি পোশাক কারখানায় উৎপাদন শুরু হলেও কয়েক ঘণ্টার মধ্যে আবার বন্ধ হয়ে যায়।

এর মধ্যে আশুলিয়ার তিনটি কারখানায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। নারায়ণগঞ্জে ১৫ থেকে ১৬টি কারখানা ভাঙচুর হয়েছে।

/জিএম/এনএআর/
সম্পর্কিত
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী