সোনালী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ আগস্ট ২০২৪, ২১:২৭আপডেট : ২০ আগস্ট ২০২৪, ২১:৫৫

রাষ্ট্র মালিকানাধীন সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী পদত্যাগ করেছেন। সোমবার (১৯ আগস্ট) জিয়াউল হাসান সিদ্দিকী অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কাছে তার পদত্যাগপত্র জমা দেন।  মঙ্গলবার (২০ আগস্ট) আর্থিক প্রতিষ্ঠান বিভাগ তার পদত্যাগপত্র গ্রহণ করেছে বলে উপসচিব আফসানা বিলকিসের সই চিঠিতে জানানো হয়েছে।

সোমবার পদোন্নতি ও চাকরি স্থায়ী করার দাবিতে সোনালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের একটি অংশ চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকীকে ব্যাংকটির প্রধান কার্যালয়ে তার দফতরে ঘেরাও করে রাখেন। সোমবার দুপুর থেকে সন্ধ্যার পর পর্যন্ত কর্মকর্তা-কর্মচারীরা চেয়ারম্যানের দফতরে গিয়ে অবস্থান নেন।

চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী কর্মকর্তা-কর্মচারীদের কাছে মঙ্গলবার পর্যন্ত সময় চান। তিনি বলেন, মঙ্গলবার ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা আছে। ওই সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হবে। কিন্তু কর্মকর্তা-কর্মচারীরা চেয়ারম্যানের মৌখিক আশ্বাসে ভরসা না করে তাকে তাৎক্ষণিক সিদ্ধান্তের জন্য চাপ দেন। এরপর সেনাবাহিনীর সহায়তায় তিনি সন্ধ্যার পর সোনালী ব্যাংক থেকে বের হয়ে আসেন।

 

/জিএম/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
পার্বত্যমন্ত্রী দীপেনের পদত্যাগের নেপথ্যে কী
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
পদত্যাগপত্রে যা লিখেছেন দীপেন দেওয়ান
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম