এক লাফে সোনার স্মারক মুদ্রার দাম বাড়লো ১০ হাজার টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ আগস্ট ২০২৪, ২১:২৫আপডেট : ২৯ আগস্ট ২০২৪, ২১:২৫

দেশের ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে সোনার দাম। এখন ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা কিনতে গুনতে হচ্ছে এক লাখ ২৭ হাজার ৯৪২ টাকা। এমন পরিস্থিতিতে স্মারক স্বর্ণমুদ্রার দাম বাড়া‌নোর ঘোষণা দি‌য়ে‌ছে কেন্দ্রীয় ব্যাংক। প্রতিটি মুদ্রার দাম ১০ হাজার টাকা করে বাড়িয়ে এক লাখ ১৫ হাজার টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে, যা এতদিন ছিল এক লাখ ৫ হাজার টাকা।

আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে সোনার দাম বাড়ার কার‌ণে এ দাম বাড়া‌নো হ‌য়ে‌ছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন এ দাম রবিবার (১ সেপ্টেম্বর) থেকে কার্যকর হবে।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, বাংলাদেশ ব্যাংকের মুদ্রিত ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০০০’, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ১৯২০-২০২০’ এবং ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ১৯৭১-২০২১’ শীর্ষক স্মারক স্বর্ণ মুদ্রার দাম পুনর্নির্ধারণ করা হয়েছে। ২২ ক্যারেট স্বর্ণ দিয়ে তৈরি করা ১০ গ্রাম ওজনের এসব স্মারক স্বর্ণ মুদ্রা (বাক্সসহ) প্রতিটির বিক্রয়মূল্য এক লাখ ১৫ হাজার হাজার টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে।

এর আগে, ১৬ জুলাই বাংলা‌দেশ ব্যাংক স্বর্ণমুদ্রার দাম বাড়া‌নোর ঘোষণা দেয়, যা ১৮ জুলাই থেকে কার্যকর হয়েছিল।

এছাড়া, বর্তমানে বাজারে ১১টি স্মারক রৌপ্যমুদ্রা (ফাইন সিলভার) রয়েছে। এর মধ্যে রয়েছে বাংলাদেশের স্বাধীনতার ‘রজতজয়ন্তী-১৯৯৬’, ‘বাংলাদেশ ব্যাংক রজতজয়ন্তী-১৯৯৬’, ‘বঙ্গবন্ধু সেতু উদ্বোধন-১৯৯৮’, ‘বাংলাদেশের ৪০তম বিজয়বার্ষিকী’, ‘বিদ্রোহী কবিতার ৯০ বৎসর’, ‘রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী-২০১১’, ‘আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ-বাংলাদেশ ২০১১’, ‘বাংলাদেশ জাতীয় জাদুঘরের শতবর্ষ ১৯১৩-২০১৩’, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ’, ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ১৯৭১-২০২১’ এবং ‘বাংলাদেশ-জাপান কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি’র মুদ্রা রয়েছে। এসব রূপার স্মারক মুদ্রার ওজন ২০ গ্রাম থেকে ৩১ দশমিক ৪৭ গ্রাম। এসব স্মারক রৌপ্য মুদ্রার দাম প্রতিটি ছয় হাজার টাকা।

 

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি