জ্বালানি তেলের দাম কমানোর সিদ্ধান্তে সরকারকে ঢাকা চেম্বারের সাধুবাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ সেপ্টেম্বর ২০২৪, ১৭:১৬আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৪, ১৭:১৬

বিশ্ব বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে সব পর্যায়ে জ্বালানি তেলের মূল্য কমানোর সিদ্ধান্ত গ্রহণ করায় অন্তবর্তীকালীন সরকারকে সাধুবাদ জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। 

রবিবার (১ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা চেম্বারের সভাপতি আশরাফ আহমেদ মনে করেন, সরকারের এ সময়োপযোগী সিদ্ধান্তের কারণে আমাদের কৃষি ও শিল্প খাতে পণ্যের উৎপাদন প্রক্রিয়ায় ব্যয় কমবে, এছাড়া পরিবহন খাতে ইতিবাচক প্রভাব পরিলক্ষিত হবে।

দেশের শিল্প খাতে জ্বালানির উচ্চ মূল্যের পাশাপাশি নিরবচ্ছিন্ন জ্বালানির অপ্রতুলতার কারণে, শিল্পের পণ্য উৎপাদন এবং বিপণনে খরচ বাড়ার ফলে সামগ্রিকভাবে ব্যবসা পরিচালনার ব্যয় বেড়েছে। জ্বালানির উচ্চ মূল্যহারের কারণে স্থানীয়ভাবে আমাদের দেশে মূল্যস্ফীতির হার বাড়ার ফলে দেশের জনগণের জীবন-জীবিকার ব্যয় ও ভোগান্তি বেড়েছে। জ্বালানির মূল্য হ্রাসের এ উদ্যোগের ফলে শিল্পে উৎপাদন ব্যয় কিছুটা হলেও হ্রাস পাবে এবং আমাদের প্রতিযোগিতার সক্ষমতা বাড়বে। 

ডিসিসিআই প্রত্যাশা করে, এ উদ্যোগ মূল্যস্ফীতি কমিয়ে আনতে কার্যকর ভূমিকা পালন করবে।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
জ্বালানি সাশ্রয়ে সরকারি সভা-সেমিনারে ভার্চুয়াল প্ল্যাটফর্ম ব্যবহারের নির্দেশ
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
তেলের পর এবার বাড়তে পারে বিদ্যুতের দাম, চাপে ভোক্তারা
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের