সুদ বাজারভিত্তিক করতে স্মার্ট ফর্মুলা বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ অক্টোবর ২০২৪, ২২:১৪আপডেট : ০৬ অক্টোবর ২০২৪, ২২:১৪

নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান খাতে সুদের হার পুরোপুরি বাজারভিত্তিক করতে স্মার্ট ফর্মুলা বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। রবিবার (৬ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি নির্দেশনা দেশের সব আর্থিক প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে।

এতে বলা হয়, এখন আর্থিক প্রতিষ্ঠান খাতে ঋণের চাহিদা ও ঋণযোগ্য অর্থের সরবরাহের ওপর ভিত্তি করে সুদ হার নির্ধারণ করা হবে। পাশাপাশি ফিন্যান্স কোম্পানিগুলো ঋণের খাতভিত্তিক সুদ হার ও আমানতের সুদ হার ওয়েবসাইটে প্রকাশ করবে। ঝুঁকি বিবেচনায় গ্রাহকভেদে নির্ধারিত সীমার মধ্যে সুদ বা মুনাফার হারে ১ শতাংশ পর্যন্ত তারতম্য করা যাবে।

বাজারবহির্ভূত হারে ঋণ, লিজ ও বিনিয়োগের ওপর সুদ বা মুনাফা আরোপ না করা এবং আমানতের ওপর সুদ বা মুনাফা না দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে। ঋণের মঞ্জুরী পত্রে ঋণের সুদ হারের ধরন অর্থাৎ তা অপরিবর্তনশীল বা পরিবর্তনশীল কি না উল্লেখ থাকতে হবে। পরিবর্তনশীল সুদ হারের ক্ষেত্রে ঋণ বিতরণের ছয় মাসের মধ্যে মঞ্জুরী পত্রে নির্ধারিত সুদ হার বাড়ানো যাবে না। পরে প্রতি ছয় মাস অন্তর বাজার সুদ হারের ভিত্তিতে সুদ হার পুনর্নির্ধারণ করা যাবে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় আরও বলা হয়, কোনও ঋণ অথবা ঋণের কিস্তি সম্পূর্ণ বা আংশিক মেয়াদোত্তীর্ণ হিসেবে চিহ্নিত হলে যে সময়ের জন্য মেয়াদোত্তীর্ণ হবে, ওই মেয়াদোত্তীর্ণ কিস্তির ওপর নিয়মিত সুদ হারের অতিরিক্ত সর্বোচ্চ দশমিক ৫০ শতাংশ দণ্ড সুদ আরোপ করা যাবে। তবে দণ্ড সুদ আরোপের ক্ষেত্রে গ্রাহকভিত্তিক পরিচালক পর্ষদের অনুমোদন নিতে হবে।

এ ছাড়া বলা হয়, ঘোষিত সুদ হারের অতিরিক্ত কোনও সার্ভিস চার্জ আরোপ বা আদায় করা যাবে না। বাংলাদেশ ব্যাংক বা সরকারের গঠিত প্রণোদনা প্যাকেজ, বিশেষ তহবিল, পুনঃঅর্থায়ন এবং প্রাক-অর্থায়ন তহবিলের আওতায় প্রদত্ত ঋণের সুদ হার নির্ধারণে সংশ্লিষ্ট তহবিলের জন্য প্রণীত নীতিমালা প্রযোজ্য হবে।

পাশাপাশি ইসলামি শরিয়াহভিত্তিক পরিচালিত ফিন্যান্স কোম্পানিগুলো তাদের দেওয়া বিনিয়োগের ক্ষেত্রে উল্লিখিত নির্দেশনা অনুসরণ করে মুনাফা নির্ধারণের প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

/জিএম/এনএআর/
সম্পর্কিত
রিজার্ভ চুরি মামলার চার্জশিট প্রসঙ্গে যা বলছে সিআইডি
রিজার্ভ চুরি: চার্জশিটের খসড়া প্রস্তুত, সব প্রশ্নের উত্তর কি মিলেছে
গণমাধ্যমকে সতর্ক করলো বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ খবর
৪৩-এ আবারও মা হচ্ছেন অস্কারজয়ী অ্যান হ্যাথাওয়ে
৪৩-এ আবারও মা হচ্ছেন অস্কারজয়ী অ্যান হ্যাথাওয়ে
বিএনপি অপেক্ষায়, এগিয়ে জামায়াত, আ.লীগ নেতাদের অংশগ্রহণে ধোঁয়াশা
স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতিবিএনপি অপেক্ষায়, এগিয়ে জামায়াত, আ.লীগ নেতাদের অংশগ্রহণে ধোঁয়াশা
এক অদ্ভুত আবাসিক ভবন ‘কুনশানের পিরামিড’
এক অদ্ভুত আবাসিক ভবন ‘কুনশানের পিরামিড’
ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া কেমন যাবে 
ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া কেমন যাবে 
সর্বাধিক পঠিত
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুনের জানাজা অনুষ্ঠিত
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুনের জানাজা অনুষ্ঠিত
ঢাকা-চট্টগ্রাম রেলপথে দূরত্ব কমবে ৮০ কিলোমিটার
ঢাকা-চট্টগ্রাম রেলপথে দূরত্ব কমবে ৮০ কিলোমিটার
স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত
স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত