সোনার ভরি ১ লাখ ৪০ হাজার টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ অক্টোবর ২০২৪, ২১:১২আপডেট : ১৯ অক্টোবর ২০২৪, ২১:১২

দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ৬১৩ টাকা বা‌ড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। এতে রবিবার (২০ অক্টোবর) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে এক লাখ ৪০ হাজার ৬১ টাকা, যা শনিবার ছিল এক লাখ ৩৭ হাজার ৪৪৮ টাকা।

শনিবার (১৯ অক্টোবর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা এক লাখ ৪০ হাজার ৬১ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ৩৩ হাজার ৭০৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ১৪ হাজার ৫৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৯৪ হাজার ১১৭ টাকায় বিক্রি করা হবে।

সোনার দাম বাড়ানো হ‌লেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটে প্রতি ভরি রুপার দাম দুই হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ২৮৩ টাকা।

/জিএম/এনএআর/
সম্পর্কিত
টানা দুই দফা কমলো স্বর্ণের দাম
স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত
ডলারের দাপটে টানা তৃতীয় সপ্তাহের মতো কমলো স্বর্ণের দাম
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর: নতুন সম্ভাবনার হাতছানি
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর: নতুন সম্ভাবনার হাতছানি
হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
‘এমন প্রতিভাবান ছেলের এই দেশে জন্ম নেওয়া কি অন্যায় হয়েছে?’
‘এমন প্রতিভাবান ছেলের এই দেশে জন্ম নেওয়া কি অন্যায় হয়েছে?’
ইরানই বিজয়ী, বিশ্বাস ৯২ শতাংশ ইসরায়েলির
ইরানই বিজয়ী, বিশ্বাস ৯২ শতাংশ ইসরায়েলির
সর্বাধিক পঠিত
হঠাৎ ইসলামী ব্যাংকের সতর্কবার্তা জারি
হঠাৎ ইসলামী ব্যাংকের সতর্কবার্তা জারি
আলোচিত ৩ ইউপির কী নাম রাখতে বললেন প্রধানমন্ত্রী, যা জানালেন প্রতিমন্ত্রী
আলোচিত ৩ ইউপির কী নাম রাখতে বললেন প্রধানমন্ত্রী, যা জানালেন প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রী কবে ভারত সফরে যাবেন, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
প্রধানমন্ত্রী কবে ভারত সফরে যাবেন, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
তথ্য ফাঁস করলে ইন্সপেক্টরকে গাছে ঝুলায় দেবো: পুলিশ কমিশনারের ভিডিও ভাইরাল
তথ্য ফাঁস করলে ইন্সপেক্টরকে গাছে ঝুলায় দেবো: পুলিশ কমিশনারের ভিডিও ভাইরাল
পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশের ইতিহাস
পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশের ইতিহাস