রিজার্ভ বাড়াতে কাস্টমস থেকে ১৯ কেজি স্বর্ণ কিনলো কেন্দ্রীয় ব্যাংক

ইমরান আলী
১৮ নভেম্বর ২০২৪, ২২:০০আপডেট : ১৮ নভেম্বর ২০২৪, ২২:৫৮

রিজার্ভ বাড়াতে ঢাকা কাস্টম হাউজ থেকে ১৯ কেজি ৩০০ গ্রাম স্বর্ণ কিনেছে বাংলাদেশ ব্যাংক।

১৪ নভেম্বর ঢাকা কাস্টম হাউজের অধীন বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের বিভিন্ন সময় বাজেয়াপ্ত করা ১৯ কেজি ৩০০ গ্রাম স্বর্ণের বার বাংলাদেশ ব্যাংকের স্থায়ী খাতে জমা দেওয়া হয়।

ঢাকা কাস্টম হাউজের বিচার শাখার ডেপুটি কমিশনার আলী রেজা হায়দার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত ও বাংলাদেশ ব্যাংকের স্থায়ী খাতে জমা করা উল্লিখিত পরিমাণ স্বর্ণ বাবদ বাংলাদেশ ব্যাংক থেকে প্রাপ্ত টাকা ঢাকা কাস্টম হাউজের অর্থনৈতিক কোডে জমা হয়েছে।

ঢাকা কাস্টম হাউজ সূত্র জানায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিভিন্ন সময়ে জব্দ করা ১৯ কেজি ৩২১ গ্রাম বা ৬২১.১৮ ট্রয় আউন্স স্বর্ণের বার আন্তর্জাতিক বাজার দরে কিনে নিয়ে রিজার্ভে যুক্ত করেছে কেন্দ্রীয় ব্যাংক। এই স্বর্ণের মূল্য ১৯ কোটি ৩৭ লাখ ১৪ হাজার ৯৮৩ টাকা।

সূত্র আরও জানায়, ঢাকা কাস্টম হাউজ জব্দকৃত স্বর্ণের বার দুভাবে জমা করে। প্রথমত, কাস্টমস নিজ উদ্যোগে স্বর্ণ জমা দেওয়ার পর বাংলাদেশ ব্যাংক তা নিলামে তোলে। নিলামে বিক্রির টাকা কাস্টমসের কোষাগারে জমা হয়। এছাড়া বাংলাদেশ ব্যাংক নিজেরা উদ্যোগী হয়ে রিজার্ভ বাড়াতে কাস্টমসের কাছ থেকে স্বর্ণ কিনে থাকে। এবারও রিজার্ভ বাড়াতে এই স্বর্ণ কিনেছে বাংলাদেশ ব্যাংক।

/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি