রিজার্ভে উন্নতি, নিট রিজার্ভেও আশার আলো: বাংলাদেশ ব্যাংক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ এপ্রিল ২০২৫, ১৮:৪৩আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, ১৮:৪৩

প্রবাসী আয়ে ভর করে ফের বাড়তে শুরু করেছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১২ এপ্রিল পর্যন্ত দেশের মোট গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ২৬ দশমিক ১৫ বিলিয়ন মার্কিন ডলার। এর আগে ৬ এপ্রিল পর্যন্ত রিজার্ভের পরিমাণ ছিল ২৫ দশমিক ৬২ বিলিয়ন ডলার।

রবিবার (১৩ এপ্রিল) কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান গণমাধ্যমকে জানান, রিজার্ভ এখন সন্তোষজনক পর্যায়ে রয়েছে। 

তিনি বলেন, ‘আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) যে শর্তে ঋণ দিয়েছে, তার একটি মূল অংশ হলো— নিট রিজার্ভ নির্ধারিত মাত্রায় রাখা। আশা করছি, জুন মাসের মধ্যে সেই শর্ত পূরণ করা সম্ভব হবে।’

বাংলাদেশ ব্যাংকের হিসাবে বর্তমানে নিট রিজার্ভ রয়েছে ১৬ বিলিয়ন ডলার। আর আইএমএফের নির্ধারিত হিসাব পদ্ধতি ‘বিপিএম-৬’ অনুযায়ী, বর্তমানে রিজার্ভ প্রায় ২১ বিলিয়ন ডলার।

আইএমএফের শর্ত অনুযায়ী, জুনের মধ্যে নিট রিজার্ভ বা এনআর থাকতে হবে ১৭ বিলিয়নের কিছু বেশি। সে লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংক কর্মকর্তারা বলছেন, রফতানি আয় এবং রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পেলে এই লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব।

উল্লেখ্য, নিট রিজার্ভ বলতে, মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি বৈদেশিক দায় ও দায়বদ্ধতা বিয়োগের পর অবশিষ্ট অর্থকে বোঝানো হয়। আর ‘বিপিএম-৬’ হলো, আইএমএফের আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী রিজার্ভ নির্ধারণের পদ্ধতি। এই পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ সাধারণত কিছুটা কম দেখায়, তবে এটি বৈশ্বিক মানদণ্ডে বেশি গ্রহণযোগ্য।

বিশ্লেষকদের মতে, বর্তমান প্রেক্ষাপটে রিজার্ভের ঊর্ধ্বমুখী ধারা অর্থনীতির জন্য ইতিবাচক বার্তা বহন করছে। রেমিট্যান্স এবং রফতানি আয়ে স্থিতিশীলতা থাকলে কেন্দ্রীয় ব্যাংক নিট রিজার্ভের লক্ষ্যমাত্রা অর্জনে সফল হবে বলে তারা আশা প্রকাশ করেছেন।

/জিএম/এমকেএইচ/
সম্পর্কিত
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি