আর্থিক প্রতিষ্ঠানে এসি’র তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে রাখার নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ এপ্রিল ২০২৫, ২১:৪২আপডেট : ২১ এপ্রিল ২০২৫, ২১:৪২

বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দেশের সব আর্থিক প্রতিষ্ঠানে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার ওপরে রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (২১ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের বরাবর পাঠানো হয়েছে।

এর আগে গত ২৩ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি পরিপত্র জারি করে বলা হয়— বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সুপারিশ অনুযায়ী, সরকারি ও বেসরকারি দফতর, অফিস, আদালত এবং গৃহস্থালি পর্যায়ে এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার ওপরে রাখার ব্যবস্থা নিতে হবে।

এই নির্দেশনার ধারাবাহিকতায় বাংলাদেশ ব্যাংক গত ১৩ এপ্রিল ব্যাংকগুলোকে এসির তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখার নির্দেশ দেয়। এবার সেই নির্দেশনা সম্প্রসারিত করে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে অন্তর্ভুক্ত করা হলো।

বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়,  ‘গ্রীষ্মকাল ও সেচ মৌসুম একসঙ্গে চলায় বিদ্যুতের চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। এই পরিস্থিতিতে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের তাপমাত্রা ২৫ ডিগ্রি বা তার ওপরে রাখলে বিদ্যুৎচাপ কিছুটা লাঘব হবে।’

এ নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে বিদ্যুৎ সাশ্রয় ও ব্যয় হ্রাসে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি