সমুদ্র নিরাপত্তা উন্নয়নে বাংলাদেশকে ৬.২৬ মিলিয়ন ডলার ঋণ দেবে দক্ষিণ কোরিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ এপ্রিল ২০২৫, ১৯:৩৪আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ১৯:৩৫

সমুদ্র নিরাপত্তা ও নৌ-যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে বাংলাদেশকে ৬.২৬ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দিচ্ছে দক্ষিণ কোরিয়া। মঙ্গলবার (২২ এপ্রিল) বাংলাদেশ সরকার ও কোরিয়া এক্সিম ব্যাংকের মধ্যে এ সংক্রান্ত একটি সম্পূরক ঋণচুক্তি সই হয়েছে।

চুক্তিতে বাংলাদেশ সরকারের পক্ষে সই করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব মিরানা মাহরুখ এবং কোরিয়া এক্সিম ব্যাংকের পক্ষে সই করেন মহাপরিচালক কিম কিসাং।

এই অর্থ ‘এস্টাবলিশমেন্ট অব গ্লোবাল মেরিটাইম ডিস্ট্রেস অ্যান্ড সেফটি সিস্টেম (জিএমডিএসএস) এবং ইন্টিগ্রেটেড মেরিটাইম নেভিগেশন সিস্টেম (আইএমএনএস)’ শীর্ষক প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে। নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন নৌপরিবহন অধিদফতর এ প্রকল্প বাস্তবায়ন করবে।

ইআরডির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সম্পূরক ঋণের আগেও একই প্রকল্পের জন্য ৩৭.৫০ মিলিয়ন ডলারের মূল ঋণচুক্তি সই হয়েছিল। নতুন অর্থায়নের ফলে প্রকল্পটির মোট ঋণের পরিমাণ দাঁড়ালেঅ ৪৩.৭৬ মিলিয়ন ডলার।

প্রকল্পের আওতায় উপকূলীয় এলাকায় সাতটি লাইটহাউজ ও কোস্টাল রেডিও স্টেশন স্থাপন, ঢাকায় একটি কমান্ড ও কন্ট্রোল সেন্টার গড়ে তোলা এবং বিদ্যমান লাইটহাউজগুলোর আধুনিকায়ন ও নতুন লাইটহাউজ নির্মাণ করা হবে। এর মাধ্যমে উপকূলীয় অঞ্চলে চলমান জাহাজের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা যাবে।

সুবিধাজনক শর্তে দেওয়া এই ঋণের সুদের হার মাত্র ০.০১ শতাংশ। ঋণ পরিশোধের সময়সীমা ৪০ বছর ৫ মাস, যার মধ্যে ১৫ বছর ৫ মাস থাকবে গ্রেস পিরিয়ড হিসেবে।

উল্লেখ্য, ১৯৯৩ সাল থেকে দক্ষিণ কোরিয়ার সরকার বাংলাদেশকে বিভিন্ন অগ্রাধিকার খাতে সহজ শর্তে ঋণ দিয়ে আসছে। কোরিয়া এক্সিম ব্যাংকের অর্থায়নে বাস্তবায়িত প্রকল্পগুলোর মধ্যে অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও তথ্যপ্রযুক্তি খাত অন্যতম।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
রাষ্ট্রীয় ঋণ গ্যারান্টির বিপরীতে ০.২৫ শতাংশ ফি নেবে সরকার
স্মার্ট কার্ডধারী কৃষকদের জন্য বড় সুখবর দিলো বাংলাদেশ ব্যাংক
বিশ্বকাপের আগে বড় জয় দক্ষিণ কোরিয়ার 
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি