এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিল না হলে কলম বিরতি চলবে: ঐক্য পরিষদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মে ২০২৫, ২০:১৮আপডেট : ১৮ মে ২০২৫, ২০:১৮

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে গঠিত নতুন রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ বাতিলের দাবিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতৃত্বে চলমান কলম বিরতি আন্দোলন সোমবারও (১৯ মে) চলবে। ঐক্য পরিষদ সাফ জানিয়ে দিয়েছে, ‘অধ্যাদেশ বাতিল না হওয়া পর্যন্ত কোনও আলোচনায় অংশ নেবেন না তারা।’

রবিবার (১৮ মে) আগারগাঁওয়ে সংবাদ সম্মেলনে অতিরিক্ত কর কমিশনার সেহেলা সিদ্দিকী বলেন, ‘অর্ধশত বছরের ঐতিহ্যবাহী এনবিআর বিলুপ্ত করে অর্থ মন্ত্রণালয়ের অধীন দুটি নতুন বিভাগ গঠন আন্তর্জাতিক রীতির পরিপন্থী।’ তিনি অভিযোগ করেন, সংশ্লিষ্ট অংশীজনদের মতামত ছাড়াই অধ্যাদেশ জারি হয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও বিভিন্ন মহলের সমালোচনার কথাও তুলে ধরেন তিনি।

অপরদিকে, অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ মঙ্গলবার (২০ মে) আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করলেও ঐক্য পরিষদ বলছে, তাদের কাউকে এখনও আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়নি।

কলম বিরতির ফলে করদাতা ও সেবাপ্রার্থীদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন আন্দোলনকারীরা। তারা জানায়, দাবি আদায় হলে অতিরিক্ত সময় কাজ করে ক্ষতিপূরণ দেবেন।

উল্লেখ্য, রাজস্ব নীতি ও ব্যবস্থাপনার পৃথকীকরণকে কেন্দ্র করে এনবিআর বিলুপ্ত করে দুটি নতুন বিভাগ গঠনের প্রক্রিয়া চলছে। এর বিরুদ্ধে ঐক্য পরিষদের পাশাপাশি দেশের বিভিন্ন সংগঠন, ব্যবসায়ী এবং গবেষণা প্রতিষ্ঠান প্রশ্ন তুলছে।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি