এফবিসিসিআই ও আইবিএফবি’র মধ্যে খাতভিত্তিক গবেষণায় যৌথ সহযোগিতা চুক্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মে ২০২৫, ১৭:৪৮আপডেট : ২১ মে ২০২৫, ১৭:৪৮

দেশের শিল্প ও বাণিজ্য খাতে সম্ভাবনা ও চ্যালেঞ্জ চিহ্নিত করতে যৌথভাবে খাতভিত্তিক গবেষণায় কাজ করবে দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এবং দ্য ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি)।

বুধবার (২১ মে) রাজধানীর মতিঝিলে দুই সংগঠনের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়। এফবিসিসিআইয়ের পক্ষে প্রশাসক মো. হাফিজুর রহমান এবং আইবিএফবি’র পক্ষে প্রেসিডেন্ট লুৎফুন্নিসা সৌদিয়া খান এই চুক্তিতে সই করেন।

চুক্তি অনুযায়ী, খাতভিত্তিক গবেষণা ও প্রতিবেদন তৈরিতে পরস্পরের মধ্যে তথ্য, উপাত্ত ও কারিগরি সহায়তা বিনিময় করা হবে।

অনুষ্ঠানে এফবিসিসিআই প্রশাসক মো. হাফিজুর রহমান বলেন, এই যৌথ উদ্যোগ বেসরকারি খাতকে দেশের অর্থনৈতিক গতিপ্রবাহ সম্পর্কে সঠিক ধারণা ও দিকনির্দেশনা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আইবিএফবি’র প্রেসিডেন্ট লুৎফুন্নিসা সৌদিয়া খান বলেন, তৈরি পোশাক খাতের বাইরে দেশীয় অর্থনীতিতে অনেক সম্ভাবনাময় খাত রয়েছে, যেগুলো এখনও প্রচারের বাইরে। এই চুক্তি সেই অপ্রচলিত খাতগুলোর সম্ভাবনা ও চ্যালেঞ্জ তুলে ধরার সুযোগ করে দেবে।

চুক্তি সই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআই’র মহাসচিব মো. আলমগীর, আন্তর্জাতিক বিষয়ক উইংয়ের প্রধান মো. জাফর ইকবাল এনডিসি, আইবিএফবি’র নির্বাহী পরিচালক এস.এম সেলিম রেজা প্রমুখ।

এই সহযোগিতার মাধ্যমে শিল্প ও ব্যবসা খাতে গবেষণা কার্যক্রম আরও বেগবান হবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
ইরানের সঙ্গে চুক্তির শর্ত আরও কঠিন করলেন ট্রাম্প, চাইলেন সংশোধনী
ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বৈঠকে ট্রাম্প
কী, কেন, কীভাবেযুক্তরাষ্ট্র ও ইরানের ৬০ দিনের সম্ভাব্য চুক্তিতে যা আছে
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী