উন্নয়ন সহযোগীদের অর্থছাড়ে রিজার্ভ বেড়ে ২৬.৩২ বিলিয়ন ডলার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুন ২০২৫, ২১:১৬আপডেট : ২৯ জুন ২০২৫, ২১:১৬

উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর সাম্প্রতিক অর্থছাড়ে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (এআইআইবি), এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও বিশ্বব্যাংকের ঋণ সহায়তা যোগ হওয়ায় রিজার্ভের পরিমাণ বেড়ে ২৬ দশমিক ৩২ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

রবিবার (২৯ জুন) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এ অর্থ সহায়তা ব্যালান্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম৬) অনুযায়ী রিজার্ভ হিসাবের আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২৪ জুন পর্যন্ত বিপিএম৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ২২ দশমিক ২৪ বিলিয়ন ডলার। ওইদিন বিশ্বব্যাংকের ৩৫০ মিলিয়ন ডলার যোগ হওয়ায় রিজার্ভ বেড়ে দাঁড়ায় ২২ দশমিক ৩২ বিলিয়নে। এরপর আইএমএফ-এর ১ দশমিক ৩৪ বিলিয়ন ডলার এবং এআইআইবি-এর ৮০০ মিলিয়ন ডলার ঋণ রিজার্ভে যুক্ত হয়। এডিবির অর্থছাড়ও রিজার্ভ বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখে।

বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক হালনাগাদ তথ্যে আরও দেখা যায়, ২৯ জুন পর্যন্ত দেশের গ্রোস রিজার্ভ বা মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩১ দশমিক ৩১ বিলিয়ন ডলার। এর বিপরীতে বিপিএম৬ অনুযায়ী হিসাব করা মোট রিজার্ভ ২৬ দশমিক ৩২ বিলিয়ন ডলার এবং নিট রিজার্ভ বা প্রকৃত রিজার্ভের পরিমাণ ২০ দশমিক ৩১ বিলিয়ন ডলার।

 

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
মে মাসে রফতানি আয় ৪৪০ কোটি ডলার
ইতিহাসের সর্বোচ্চ রিজার্ভের পথে বাংলাদেশ, লক্ষ্য ৫১ বিলিয়ন ডলার 
কোরবানি ঘিরে ২০ দিনে রেমিট্যান্স এলো ৩২ হাজার কোটি টাকা
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি