যুক্তরাষ্ট্র থেকে দুটি জাহাজ ও সিঙ্গাপুর থেকে ২ কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত

বাংলা ট্রিবিউন ডেস্ক
১২ আগস্ট ২০২৫, ১৭:৪৯আপডেট : ১২ আগস্ট ২০২৫, ১৮:১০

দেশে জ্বালানি ও পণ্য পরিবহনের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে দুইটি কার্গো এলএনজি এবং দুটি বাল্ক ক্যারিয়ার জাহাজ কেনা পৃথক প্রস্তাব অনুমোদন করেছে সরকার।

মঙ্গলবার (১২ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ৩১তম সভায় এই অনুমোদন দেওয়া হয়।

জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের দুটি পৃথক প্রস্তাবের ভিত্তিতে পেট্রোবাংলা আরামকো ট্রেডিং সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডের কাছ থেকে আন্তর্জাতিক কোটেশন পদ্ধতির মাধ্যমে স্পট মার্কেট থেকে ৫০২ কোটি ৯৪ লাখ ৯১ হাজার টাকায় এক কার্গো এলএনজি ক্রয় করবে। যার প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম পড়বে ১১.৯৭ মার্কিন ডলার।

এছাড়া পেট্রোবাংলা সিঙ্গাপুরের মেসার্স পেট্রোচায়না ইন্টারন্যাশনাল (সিঙ্গাপুর) প্রাইভেট লিমিটেডের কাছ থেকে আন্তর্জাতিক কোটেশন পদ্ধতির মাধ্যমে স্পট মার্কেট থেকে ৪৮৪ কোটি ৩৮ লাখ ২৬ হাজার ৬৯৪ টাকায় এক কার্গো এলএনজি সংগ্রহ করবে—যার প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম পড়বে ১১.৯০ মার্কিন ডলার।

নৌপরিবহন মন্ত্রণালয়ের আরেকটি প্রস্তাবের ভিত্তিতে বাংলাদেশ শিপিং করপোরেশন মার্কিন যুক্তরাষ্ট্রের হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চারস এলএলসি, নিউ ইয়র্ক থেকে ৯৩৫ কোটি ৭১ লাখ ৫৬ হাজার টাকায় দুটি বাল্ক ক্যারিয়ার জাহাজ কিনবে। প্রতিটি জাহাজ ৫৫ হাজার থেকে ৬৬ হাজার ডিডব্লিউটি বহন করার ক্ষমতা রাখে।

এছাড়া সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আরেকটি প্রস্তাবের ভিত্তিতে আগামী ২০২৬ শিক্ষাবর্ষে প্রাথমিক স্তরের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির ৯৮টি লটের মধ্যে ৯৬টি লটের ৪ কোটি ৪ লাখ ৪২ হাজার ৪৯১ কপি পাঠ্যপুস্তক সংগ্রহের অনুমোদন দিয়েছে সরকার। এতে মোট ব্যয় হবে ২০০ কোটি ৯১ লাখ ৭৮ হাজার ৪৮০ টাকা। খবর: বাসস

/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ভুট্টায় প্রোটিন বাড়ানোর জিন আবিষ্কার চীনে, কমতে পারে পশুখাদ্যের দাম
ভুট্টায় প্রোটিন বাড়ানোর জিন আবিষ্কার চীনে, কমতে পারে পশুখাদ্যের দাম
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি