জুলাই মাসে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি ২৪ শতাংশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ আগস্ট ২০২৫, ১৫:১৯আপডেট : ২০ আগস্ট ২০২৫, ১৫:১৯

২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রার তুলনায় কিছুটা কম হয়েছে। সাময়িক হিসাবে জুলাই মাসে মোট ২৭ হাজার ২৪৭ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রবৃদ্ধি আনুমানিক ২৪ শতাংশ। তবে মাসিক লক্ষ্যমাত্রা ছিল ৩০ হাজার ১১১ কোটি টাকা। বুধবার (২০ আগস্ট) প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এনবিআরের গবেষণা ও পরিসংখ্যান অনুবিভাগ প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, চলতি অর্থবছরের জুলাই মাসে রাজস্ব আদায় লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় তিন হাজার কোটি টাকা কম হয়েছে।

খাতভিত্তিক চিত্র

জুলাই মাসে সর্বোচ্চ প্রবৃদ্ধি এসেছে স্থানীয় পর্যায়ের সম্পূরক শুল্ক থেকে, যা আগের বছরের তুলনায় প্রায় দেড়গুণ বেড়েছে। অপরদিকে ভ্রমণ কর ও টার্নওভার কর আদায় একেবারেই হয়নি। কাস্টমস শাখা থেকে আহরণ হয়েছে ৯ হাজার ৬০১ কোটি টাকা। ভ্যাট শাখা থেকে পাওয়া গেছে ১১ হাজার ৩৫২ কোটি টাকা। আয়কর শাখা থেকে আদায় হয়েছে ৬ হাজার ২৯৪ কোটি টাকা।

প্রবৃদ্ধি ও ঘাটতি

গত অর্থবছরের জুলাই মাসে রাজস্ব আহরণ হয়েছিল ২১ হাজার ৯১৬ কোটি টাকা। সেই তুলনায় চলতি অর্থবছরের প্রথম মাসে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ২৪.৩২ শতাংশ। তবে লক্ষ্যমাত্রার তুলনায় আহরণ ঘাটতি প্রায় ২ হাজার ৮৬৪ কোটি টাকা। এনবিআর কর্মকর্তাদের মতে, আমদানি শুল্ক ও ভ্যাট আহরণে কিছুটা ধীরগতি থাকলেও স্থানীয় পর্যায়ে ভ্যাট ও সম্পূরক শুল্ক প্রবৃদ্ধি রাজস্ব আদায়কে সামগ্রিকভাবে এগিয়ে নিয়েছে। অর্থনীতির সামগ্রিক চাপ, শুল্কনীতি পরিবর্তন ও ভোগ কমে যাওয়ার প্রভাব জুলাই মাসের রাজস্ব আদায়ে প্রতিফলিত হয়েছে।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
চট্টগ্রাম বন্দরের জট কমাতে শতাধিক পণ্যবাহী কন্টেইনার নিলামে
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি