৭-৮ বছরে ক্যাশলেস অর্থনীতির বড় কেন্দ্র হবে বাংলাদেশ: গভর্নর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ আগস্ট ২০২৫, ১৭:২৮আপডেট : ২০ আগস্ট ২০২৫, ২০:৪৮

বাংলাদেশ দ্রুত ক্যাশলেস অর্থনীতির পথে এগোচ্ছে উল্লেখ করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, আগামী ৭ থেকে ৮ বছরের মধ্যে দেশটি এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ ক্যাশলেস ইকোনমি সেন্টারে পরিণত হবে।

বুধবার (২০ আগস্ট)  রাজধানীতে উন্নয়ন কৌশল বিষয়ক এক সেমিনারে অংশ নিয়ে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

গভর্নর বলেন, “নগদ লেনদেন দুর্নীতি ও কর ফাঁকিকে উৎসাহিত করে। তাই এ ধরনের প্রবণতা বন্ধ করা এখন সময়ের দাবি।”

তিনি আরও বলেন, ‘‘আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে এটি সফলভাবে বাস্তবায়িত হলে সামষ্টিক অর্থনীতি আরও শক্তিশালী হবে।’’ পাশাপাশি আর্থিক খাতে নতুন ধরনের লেনদেন চালুর প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি, যাতে সমাজের সর্বস্তরের মানুষকে অর্থনৈতিক অন্তর্ভুক্তির আওতায় আনা যায়।

ড. আহসান মনসুর মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে (এমএফএস) চালু হওয়া ‘ন্যানো লোন’ প্রসার সম্পর্কে জানান, প্রতিদিন গড়ে প্রায় চার হাজার মানুষ এই সেবা গ্রহণ করছে। এখন পর্যন্ত এ ধরনের ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৭ হাজার কোটি টাকা।

 

/জিএম/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি