আগস্টে মূল্যস্ফীতি তিন বছরের মধ্যে সর্বনিম্ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৩৪আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৩৪

দেশে সার্বিক মূল্যস্ফীতি আগস্ট মাসে নেমে এসেছে ৮.২৯ শতাংশে, যা গত তিন বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন। জুলাইয়ের তুলনায় এ হার ০.২৬ শতাংশ কমেছে। তবে খাদ্যপণ্যের দামে সামান্য ঊর্ধ্বগতি দেখা দিয়েছে।

রবিবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত তথ্য অনুযায়ী, জুলাই মাসে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৮.৫৫ শতাংশ। গত বছরের একই সময়ে (আগস্ট ২০২৪) এই হার ছিল ১০.৪৯ শতাংশ।

তথ্য বলছে, আগস্টে খাদ্য মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৭.৬০ শতাংশে, যা জুলাইয়ের ৭.৫৬ শতাংশের চেয়ে সামান্য বেশি। তবে গত বছরের একই সময়ে এ হার ছিল ১১.৩৬ শতাংশ। অপরদিকে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি জুলাইয়ের ৯.৩৮ শতাংশ থেকে কমে আগস্টে দাঁড়িয়েছে ৮.৯০ শতাংশে। গত বছরের আগস্টে এ হার ছিল ৯.৭৪ শতাংশ।

এদিকে, স্বল্প আয়ের দক্ষ ও অদক্ষ শ্রমিকদের মজুরি বৃদ্ধির হার আগস্টে নেমে এসেছে ৮.১৫ শতাংশে। ফলে টানা ৪৩ মাস ধরে মজুরি বৃদ্ধির হার মূল্যস্ফীতির পেছনে থাকায় নিম্ন আয়ের পরিবারগুলোর জীবনযাত্রার ব্যয় সংকট আরও জটিল আকার ধারণ করেছে।

অর্থনীতিবিদরা মনে করছেন, খাদ্যপণ্যের দামে কিছুটা স্বস্তি আসলেও খাদ্যবহির্ভূত খাতে ব্যয় বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের জন্য সামগ্রিক চাপ কমেনি।

উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংক ২০২৫-২৬ অর্থবছরে মূল্যস্ফীতি ৬.৫ শতাংশের মধ্যে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

 

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রস্তাব গ্রহণযোগ্য নয়: গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট
নাগরিক প্ল্যাটফর্মের প্রাক-বাজেট সংলাপে উঠে এলো অর্থনীতির কঠিন বাস্তবতা
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি