সমুদ্রগামী জাহাজ আমদানিতে ভ্যাট ছাড়, থাকছে কঠোর শর্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৫৬আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২০:০২

সমুদ্রগামী জাহাজ আমদানিতে ভ্যাট ছাড় দিয়েছে সরকার। তবে এ সুবিধা নিতে হলে বেশ কিছু শর্ত মানতে হবে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ৫ হাজার ডিডব্লিউটি বা তার বেশি ধারণক্ষমতার সমুদ্রগামী জাহাজ আমদানিতে ভ্যাট মওকুফ থাকবে। তবে আমদানিকারকদের জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অনুমোদন নিয়ে শর্ত পূরণ করতে হবে।

মূল শর্তগুলো হলো—আমদানিকৃত জাহাজকে বাংলাদেশের পতাকাবাহী হিসেবে নিবন্ধন করতে হবে এবং আন্তর্জাতিক সামুদ্রিক কনভেনশনগুলো মানতে হবে। জাহাজের বয়স ২৫ বছরের বেশি হতে পারবে না। আমদানির পর অন্তত ৩ বছর ওই জাহাজ বাংলাদেশের পতাকায় চলতে হবে। এর আগে বিক্রি বা হস্তান্তর করা যাবে না। বিশেষ পরিস্থিতিতে (মন্দা, দুর্ঘটনা, দৈব দুর্বিপাক) এনবিআরের অনুমোদন ও ভ্যাট-শুল্ক পরিশোধ করে বিক্রি করা যাবে।

জাহাজের সব আয়-ব্যয় দেশের তফসিলভুক্ত ব্যাংকের ফরেন কারেন্সি অ্যাকাউন্টের মাধ্যমে সম্পন্ন করতে হবে এবং বছরে একবার বৈদেশিক মুদ্রা অর্জনের প্রমাণপত্র ভ্যাট কার্যালয়ে জমা দিতে হবে। তেলবাহী ট্যাংকার আমদানির ক্ষেত্রে পরিবেশ সুরক্ষার জন্য ‘ডাবল হাল’ বা ‘ডাবল বটম’ বিশিষ্ট জাহাজ আনতে হবে। জাহাজে কর্মরত জনবলের অন্তত ৭০ শতাংশ বাংলাদেশি নাগরিক হতে হবে। এ ছাড়াও আবেদন করার সময় জাহাজের ধারণক্ষমতা, তৈরির দেশ ও সাল উল্লেখ করে ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা জমা দিতে হবে। এনবিআর যেকোনও সময় শর্ত মানা হচ্ছে কিনা তা যাচাই করতে পারবে। শর্ত ভঙ্গের প্রমাণ মিললে আমদানির সময় প্রযোজ্য পুরো ভ্যাট আদায় করা হবে।

এই প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে এবং আগামী ৩০ জুন ২০২৬ পর্যন্ত বলবৎ থাকবে। একই সঙ্গে ২০১৯ সালের ১৩ জুন জারি করা আগের সাধারণ আদেশটি বাতিল করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব মো. আবদুর রহমান খান প্রজ্ঞাপনটি জারি করেন।

 

/জিএম/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
নেপাল থেকে বছরে বিদ্যুৎ আসে পাঁচ মাস
ফেলে দেওয়া মাছের আঁশ থেকে কোটি টাকার ব্যবসা
কোটি টাকার বিলাসবহুল বিএমডব্লিউ গাড়িটি কার?
সর্বশেষ খবর
‘ইরান যুদ্ধ তুচ্ছ ঘটনা’: পারমাণবিক ঘাঁটি ‘পিকঅ্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের
‘ইরান যুদ্ধ তুচ্ছ ঘটনা’: পারমাণবিক ঘাঁটি ‘পিকঅ্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?