তিন মাসে ২ বিলিয়ন ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ অক্টোবর ২০২৫, ১৮:৪৭আপডেট : ০৯ অক্টোবর ২০২৫, ১৮:৪৭

বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে নিলামের মাধ্যমে ডলার কেনার কার্যক্রম অব্যাহত রেখেছে। এর অংশ হিসেবে  বৃহস্পতিবার (৯ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাংক ১০টি ব্যাংক থেকে ১২১ টাকা ৮০ পয়সা দরে আরও ১০৭ মিলিয়ন ডলার কিনেছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান সাংবাদিকদের জানান, গত তিন মাসে নিলামের মাধ্যমে মোট ২ দশমিক ০৮৮ বিলিয়ন ডলার কেনা হয়েছে। চলতি অর্থবছরে এখনও পর্যন্ত ১৪ দফা নিলামের আয়োজন করা হয়েছে।

এর আগে গত ৬ অক্টোবর নিলামে ১০৪ মিলিয়ন ডলার কেনা হয়। গত ১৩ জুলাই থেকে কেন্দ্রীয় ব্যাংক নিলামের মাধ্যমে ডলার কেনা শুরু করে। রেমিট্যান্স ও রফতানি আয় বেড়ে যাওয়ায় ব্যাংকগুলোতে ডলারের সরবরাহ আগের তুলনায় কিছুটা বেড়েছে, যা বাংলাদেশ ব্যাংক রিজার্ভ শক্তিশালী করতে কাজে লাগাচ্ছে।

অর্থনীতিবিদ ও ব্যাংকাররা বলছেন, ডলারের বিনিময় হার স্থিতিশীল রাখা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাণিজ্যিক ব্যাংক থেকে ডলার কেনার মাধ্যমে বাংলাদেশ ব্যাংক বাজারে স্থিতিশীলতা ধরে রাখছে। তারা মনে করেন, ব্যাংকগুলো থেকে ডলার না কিনলে বাজারে এর দর আরও কমে যেতো— যা প্রবাসী আয় ও রফতানি খাতের জন্য নেতিবাচক প্রভাব ফেলতে পারতো।

একইসঙ্গে, এ পদক্ষেপে রেমিট্যান্স প্রেরক ও রফতানিকারক উভয়পক্ষই সুবিধা পাচ্ছেন। কারণ, ডলারের চাহিদা ও দর নিয়ন্ত্রিত থাকলে তারা তুলনামূলক ভালো হার পেতে পারেন।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, এই নিলাম প্রক্রিয়া শুধু বৈদেশিক মুদ্রাবাজারে ভারসাম্য রক্ষা করছে না, একইসঙ্গে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ পুনরুদ্ধারেও ইতিবাচক ভূমিকা রাখছে।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
মে মাসে রফতানি আয় ৪৪০ কোটি ডলার
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী