আগের মতো পেপারেও রিটার্ন জমা দেওয়া যাবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ ডিসেম্বর ২০২৫, ১৮:৫৪আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, ১৮:৫৪

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে প্রযুক্তিগত সমস্যায় পড়া ব্যক্তি করদাতাদের জন্য আবেদন করার সময় বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন বিশেষ আদেশ অনুযায়ী, অনলাইনে রিটার্ন দাখিলে অসমর্থ ব্যক্তি করদাতারা আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত পেপার রিটার্ন দাখিলের অনুমতির জন্য আবেদন করতে পারবেন।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) এ সংক্রান্ত বিশেষ আদেশ জারি করেছে এনবিআর। আদেশে বলা হয়েছে, আয়কর আইন, ২০২৩-এর ধারা ৩২৮-এর ক্ষমতাবলে নির্দিষ্ট কিছু করদাতা ছাড়া সব স্বাভাবিক ব্যক্তি করদাতার জন্য অনলাইনে (www.etaxnbr.gov.bd) আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।

তবে ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন বা প্রযুক্তিগত সমস্যার কারণে কেউ অনলাইনে রিটার্ন দাখিল করতে না পারলে, তিনি সংশ্লিষ্ট উপকর কমিশনারের কাছে সুনির্দিষ্ট ও যৌক্তিক কারণ উল্লেখ করে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে সংশ্লিষ্ট অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদন সাপেক্ষে ওই করদাতা পেপার রিটার্ন দাখিলের সুযোগ পাবেন।

এনবিআর জানিয়েছে, পূর্বে জারি করা তিনটি বিশেষ আদেশের ধারাবাহিকতায় এই সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে প্রকৃত সমস্যায় পড়া করদাতারা কোনও ধরনের হয়রানি ছাড়াই রিটার্ন দাখিল করতে পারেন।

এনবিআরের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান আদেশে সই করেন। আদেশটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দফতর, কর কমিশনারেট এবং এনবিআরের সব সদস্য ও কর্মকর্তাদের অবগতির জন্য পাঠানো হয়েছে।

কর কর্মকর্তারা বলছেন, অনলাইন কর ব্যবস্থাকে আরও কার্যকর ও সর্বজনগ্রাহ্য করতে ধাপে ধাপে সংস্কার আনা হচ্ছে। তবে বাস্তব সমস্যার কথা বিবেচনায় রেখে সাময়িকভাবে পেপার রিটার্নের সুযোগ রাখাও প্রয়োজন— এই সিদ্ধান্ত তারই প্রতিফলন।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
চট্টগ্রাম বন্দরের জট কমাতে শতাধিক পণ্যবাহী কন্টেইনার নিলামে
ছয় লাখ কোটি টাকার লক্ষ্য, এত টাকা আসবে কোথা থেকে
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের