মানি চেঞ্জারদের লাইসেন্স নবায়ন ফি দ্বিগুণ করলো বাংলাদেশ ব্যাংক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জানুয়ারি ২০২৬, ১৯:৩৫আপডেট : ১২ জানুয়ারি ২০২৬, ১৯:৩৫

দেশের মানি চেঞ্জারদের জন্য নতুন করে দুঃসংবাদ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। লাইসেন্স নবায়ন ফি দ্বিগুণ বাড়িয়ে ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এতদিন এই ফি ছিল ৫ হাজার টাকা।

সোমবার (১২ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। সার্কুলারটি দেশের সব অনুমোদিত ডিলার (এডি) ব্যাংক ও লাইসেন্সপ্রাপ্ত মানি চেঞ্জারদের কাছে পাঠানো হয়েছে। নতুন এই সিদ্ধান্ত চলতি মাসের ১৫ জানুয়ারি থেকে কার্যকর হবে।

বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ অপারেশনস বিভাগের জারি করা সার্কুলারে বলা হয়, মানি চেঞ্জারদের লাইসেন্স নবায়নের ক্ষেত্রে এখন থেকে বছরে ১০ হাজার টাকা ফি পরিশোধ করতে হবে।

এর আগে, ২০০২ সালের ১৯ ফেব্রুয়ারি ফরেন এক্সচেঞ্জ অপারেশনস বিভাগ থেকে জারি করা এক সার্কুলার অনুযায়ী, পুরো বছরের জন্য মানি চেঞ্জারদের লাইসেন্স নবায়ন ফি ছিল ৫ হাজার টাকা। দীর্ঘদিন পর সেই ফি বাড়ানোর সিদ্ধান্ত নিলো কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্তে মানি চেঞ্জারদের পরিচালন ব্যয় আরও বাড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। বিশেষ করে ছোট ও মাঝারি মানি চেঞ্জারদের ওপর এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি