বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক চুক্তিকে স্বাগত জানালো বিজিএমইএ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৩৩ আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৩৩

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত পারস্পরিক শুল্ক চুক্তিকে স্বাগত জানিয়েছে তৈরি পোশাক খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)। সংগঠনটি বলেছে, প্রায় ৯ মাসের নিবিড় আলোচনার ধারাবাহিকতায় সম্পাদিত এ চুক্তি দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং মার্কিন বাজারে বাংলাদেশের পোশাক রফতানির নতুন সম্ভাবনা তৈরি করবে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে বিজিএমইএ জানায়, এই অর্জনের জন্য মার্কিন সরকারসহ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং বাণিজ্য সচিব মাহবুবুর রহমানকে ধন্যবাদ জানানো হয়েছে। পাশাপাশি চুক্তি প্রক্রিয়ায় সহযোগিতার জন্য ঢাকাস্থ মার্কিন দূতাবাস ও যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির কার্যালয়ের (ইউএসটিআর) প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

বিজিএমইএ’র প্রাথমিক তথ্য অনুযায়ী, চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর আরোপিত পাল্টা শুল্ক ২০ শতাংশ থেকে কমিয়ে ১৯ শতাংশ করা হয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র থেকে তুলা ও কৃত্রিম তন্তু আমদানি করে উৎপাদিত পোশাক রফতানির ক্ষেত্রে পাল্টা শুল্কমুক্ত সুবিধা দেওয়া হবে। সংগঠনটির মতে, এতে মার্কিন বাজারে বাংলাদেশের পোশাকের প্রবেশাধিকার আরও বাড়বে।

তবে এ সুযোগ কাজে লাগাতে মার্কিন কাঁচামাল ব্যবহারের যথাযথ মূল্যায়ন ও ট্রেসেবিলিটি নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছে বিজিএমইএ। একই সঙ্গে সংগঠনটি উল্লেখ করেছে, মার্কিন তুলা গুণগতভাবে উন্নত হলেও তুলনামূলক ব্যয়বহুল। ফলে স্থানীয় স্পিনাররা যদি প্রতিযোগিতামূলক দামে সুতা সরবরাহ করতে পারেন, তাহলে রফতানি বৃদ্ধির বড় সুযোগ তৈরি হবে।

বিজিএমইএ আরও জানিয়েছে, চুক্তির চূড়ান্ত শর্তাবলি সম্পর্কে তারা এখনও আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ তথ্য পায়নি। সরকারের কাছ থেকে বিস্তারিত নথি পাওয়ার পর সদস্যদের নিয়ে জরুরি বৈঠক আয়োজন করা হবে এবং ঢাকাস্থ মার্কিন দূতাবাস ও ইউএসটিআরের সঙ্গে আলোচনা করে পরবর্তী কর্মপরিকল্পনা নির্ধারণ করা হবে।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
এক ইঞ্জিন বন্ধের পরও প্রথমবার কক্ষপথে স্পেসএক্সের স্টারশিপ
বীমা খাতের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে গবেষণা করবে ঢাবি ও ইন্স্যুরেন্স নিউজ বিডি
আরব সাগর থেকেও 'শত্রু বাহিনীকে' তাড়ানোর হুশিয়ারি মোজতবা খামেনির
সর্বশেষ খবর
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
ন্যাশনাল ব্যাংকের ৪ গ্রাহকের টাকা তোলার ব্যবস্থা নিতে হাইকোর্টের নির্দেশ
ন্যাশনাল ব্যাংকের ৪ গ্রাহকের টাকা তোলার ব্যবস্থা নিতে হাইকোর্টের নির্দেশ
নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয়, হাইকোর্টের রুল
নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয়, হাইকোর্টের রুল
ইউজিসিতে ‘জয় বাংলা’ স্লোগান, কর্মীকে অব্যাহতি
ইউজিসিতে ‘জয় বাংলা’ স্লোগান, কর্মীকে অব্যাহতি
সর্বাধিক পঠিত
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!