নাবিল মুস্তাফিজুর রহমান হচ্ছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:১২আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:১২

রাষ্ট্র মালিকানাধীন সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন নাবিল মুস্তাফিজুর রহমান। তিনি বর্তমানে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে দায়িত্ব পালন করছেন।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গত রবিবার (১৫ ফেব্রুয়ারি) সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের কাছে পাঠানো এক চিঠিতে নাবিল মুস্তাফিজুর রহমানকে এমডি পদে নিয়োগে সরকারের সম্মতির কথা জানিয়েছে। যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। চিঠিতে ‘ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১’ অনুযায়ী প্রয়োজনীয় পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য পর্ষদ চেয়ারম্যানকে অনুরোধ জানানো হয়েছে।

সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ আইয়ুব মিয়া বলেন, বিষয়টি শিগগিরই পর্ষদ সভায় উপস্থাপন করা হবে। পর্ষদের অনুমোদনের পর বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি (এনওসি) নিয়ে তাকে আনুষ্ঠানিকভাবে এমডি হিসেবে নিয়োগ দেওয়া হবে। পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে প্রায় এক সপ্তাহ সময় লাগতে পারে বলে জানান তিনি।

ব্যাংকিং খাতে তিন দশকের বেশি অভিজ্ঞতা রয়েছে নাবিল মুস্তাফিজুর রহমানের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) থেকে স্নাতক ডিগ্রি অর্জন করা তিনি গত ৩১ বছর ধরে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকে দায়িত্ব পালন করছেন। ইউসিবিতে এএমডি হিসেবে তিনি ঝুঁকি ব্যবস্থাপনা, ইসলামিক ব্যাংকিং ও ট্রানজেকশন ব্যাংকিং বিভাগের দায়িত্বে ছিলেন। এর আগে তিনি ব্র্যাক ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) এবং হাবিব ব্যাংক লিমিটেডের বাংলাদেশ শাখায় কান্ট্রি চিফ রিস্ক অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।

একীভূত প্রক্রিয়ার মাধ্যমে এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন— এই পাঁচটি ব্যাংক নিয়ে গঠিত হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি। ব্যাংকটির অনুমোদিত মূলধন ৪০ হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার দিয়েছে ২০ হাজার কোটি টাকা। বাকি ১৫ হাজার কোটি টাকা আসবে আমানতকারীদের শেয়ার থেকে।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
পাঁচ ব্যাংকের আমানতকারীদের টাকা ফেরতের প্রসঙ্গে যা বললেন অর্থমন্ত্রী 
চট্টগ্রামে একীভূত ৫ ব্যাংকের শাখায় তালা দিয়েছেন আমানতকারীরা
ভেঙে যাচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক?
সর্বশেষ খবর
কিস্তিতে পণ্য কেনা ক্রেতার মৃত্যু, পরিবারকে লাখ টাকার সহায়তা দিলো ওয়ালটন
কিস্তিতে পণ্য কেনা ক্রেতার মৃত্যু, পরিবারকে লাখ টাকার সহায়তা দিলো ওয়ালটন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নগদের ক্যারিয়ার ফেস্ট, চাকরি পেলেন ৫ শিক্ষার্থী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নগদের ক্যারিয়ার ফেস্ট, চাকরি পেলেন ৫ শিক্ষার্থী
প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: জামায়াত সেক্রেটারি
প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: জামায়াত সেক্রেটারি
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
সর্বাধিক পঠিত
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের