বিজনেস কন্টিনিউটি ইনস্টিটিউটের করপোরেট সদস্য হলো বাংলাদেশ ব্যাংক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ এপ্রিল ২০২৬, ১৭:১০আপডেট : ০৮ এপ্রিল ২০২৬, ১৭:১০

ব্যবসা ধারাবাহিকতা ব্যবস্থাপনা এবং ঝুঁকি সহনশীলতা জোরদারে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণের পথে নতুন পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। যুক্তরাজ্যভিত্তিক বিশ্বখ্যাত পেশাগত সংস্থা বিজনেস কন্টিনিউটি ইনস্টিটিউটের (বিসিআই) করপোরেট সদস্যপদ অর্জন করেছে দেশের কেন্দ্রীয় ব্যাংক।

বুধবার (৮ এপ্রিল) এক বিজ্ঞপ্তি এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এতে বলা হয়, ব্যাংকের কার্যক্রমের ধারাবাহিকতা, স্থিতিশীলতা ও ঝুঁকি মোকাবিলার সক্ষমতা আরও শক্তিশালী করতে বিদ্যমান বিজনেস কন্টিনিউটি প্ল্যান (বিসিপি) ২০১৫ এর উন্নত সংস্করণ ‘বিসিপি ভার্সন ২.০’ প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এই নতুন সংস্করণটি আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে বিসিআই’র সদস্যপদ অর্জনকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচনা করা হচ্ছে।

১৯৯৪ সালে যুক্তরাজ্যে প্রতিষ্ঠিত বিসিআই বিশ্বজুড়ে ব্যবসা ধারাবাহিকতা ব্যবস্থাপনা, অপারেশনাল রেজিলিয়েন্স এবং সংকট ব্যবস্থাপনা বিষয়ে মানদণ্ড নির্ধারণ, গবেষণা পরিচালনা ও পেশাগত প্রশিক্ষণ দিয়ে থাকে। বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক, আন্তর্জাতিক বাণিজ্যিক ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং বহুজাতিক প্রতিষ্ঠানের প্রায় ১০ হাজারের বেশি পেশাজীবী এই সংস্থার সঙ্গে সম্পৃক্ত।

বাংলাদেশ ব্যাংক বলছে, বিসিআই’র সদস্যপদ লাভের ফলে কেন্দ্রীয় ব্যাংক এখন ব্যবসা ধারাবাহিকতা ব্যবস্থাপনা ও সাংগঠনিক স্থিতিস্থাপকতা সংক্রান্ত সর্বাধুনিক জ্ঞান, নীতিমালা, টুলস এবং আন্তর্জাতিক বেস্ট প্র্যাকটিসে সরাসরি প্রবেশাধিকার পাবে। এর ফলে ‘বিসিপি ভার্সন ২.০’ প্রণয়ন এবং বাস্তবায়নে আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানদণ্ড অনুসরণ করা আরও সহজ ও কার্যকর হবে।

এই সদস্যপদ দেশের আর্থিক খাতের জন্যও গুরুত্বপূর্ণ ইতিবাচক বার্তা বহন করবে বলে মনে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ। তাদের মতে, কেন্দ্রীয় ব্যাংকের কার্যক্রম যতো বেশি আন্তর্জাতিক মানসম্পন্ন ও ঝুঁকি সহনশীল হবে ততই দেশের আর্থিক ব্যবস্থার প্রতি দেশি-বিদেশি অংশীজনদের আস্থা বৃদ্ধি পাবে।

/জিএম/এবিএম/
সম্পর্কিত
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি