নগদ লভ্যাংশ পাঠিয়েছে এস.আলম স্টিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ এপ্রিল ২০১৬, ১৭:০৬আপডেট : ০৭ এপ্রিল ২০১৬, ২০:২২

এস.আলম গ্রুপ পুঁজিবাজারে তালিকাভুক্ত এস.আলম কোল্ড রোল স্টিল লিমিটেড কোম্পানির পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরে যে নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল তা বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিএফটিএন) মাধ্যমে এই লভ্যাংশ পাঠিয়েছে কোম্পানিটি। তবে যাদের নগদ লভ্যাংশ ব্যাংক অ্যাকাউন্টে যায়নি তাদের আগামী ১০ থেকে ১৩ এপ্রিলের মধ্যে ডিভিডেন্ট ওয়ারেন্ট সংগ্রহ করার অনুরোধ জানানো হয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য অঞ্চলের বিনিয়োগকারীরা কোম্পানির রেজিস্টার্ড অফিস (এস.আলম ভবন, ২১১৯, আসাদগঞ্জ, চট্টগ্রাম) থেকে এবং অন্যান্য জেলার বিনিয়োগকারীরা ঢাকার লিয়াজো অফিস (শরিফ ম্যানসন, সপ্তম তলা, ৫৬-৫৭, মতিঝিল বাণিজ্যিক এলাকা) থেকে ডিভিডেন্ট ওয়ারেন্ট সংগ্রহ করতে পারবেন।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
/এসএনএইচ/

সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি