সরকার বাংলাদেশ ব্যাংকে কোনোভাবেই প্রভাব খাটাতে চায় না: তিতুমীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ এপ্রিল ২০২৬, ২১:১২আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ২১:১২

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, বর্তমান সরকার কোনোভাবেই বাংলাদেশ ব্যাংকে প্রভাব খাটাতে চায় না। তার মতে, বাংলাদেশ ব্যাংক নিজস্ব পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেবে এবং “কেতাবি কায়দায়” কেন্দ্রীয় ব্যাংক পরিচালিত হবে না।

বুধবার (১৫ এপ্রিল) রাজধানীর মতিঝিল এলাকায় ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘ব্যাংকিং খাতের সমন্বয়: ঋণদাতা ও ঋণগ্রহীতার দৃষ্টিভঙ্গি’ শীর্ষক এক ফোকাস গ্রুপ আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত এ আলোচনায় ব্যাংক খাতের বিভিন্ন সমস্যা, ঋণ প্রবাহ, খেলাপি ঋণ এবং আর্থিক খাতের সমন্বয় নিয়ে বিশদ আলোচনা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) চেয়ারম্যান আবদুল হাই সরকার, বাংলাদেশ ব্যাংকের পরিচালক (গবেষণা) মো. আবদুল ওয়াহাব, পরিচালক নওশাদ মোস্তফা ও সেলিম আল মামুন, এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম শামসুল আরেফিন, সিটি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আশানুর রহমানসহ বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে তিতুমীর বলেন, “আমরা কোনোভাবেই বাংলাদেশ ব্যাংককে ডিক্টেট করতে চাই না। বরং রাজস্ব ও মুদ্রানীতির সমন্বয়ের মাধ্যমে সরকার ও কেন্দ্রীয় ব্যাংক একসঙ্গে কাজ করবে।” তিনি আরও বলেন, ‘‘বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট বিষয়গুলো ব্যবসায়ীদের কাছ থেকে শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং আসন্ন বাজেটে এসএমই খাতে প্রণোদনা, কর কাঠামো সংস্কার ও যৌথ তহবিল গঠনের মতো উদ্যোগ নেওয়া হতে পারে।’’

তিনি আরও মন্তব্য করেন, অতীত সরকারের সময় বৈশ্বিক সংকট মোকাবিলায় নীতিগত ব্যর্থতা ও দায়বদ্ধতার অভাবের কারণে অর্থনৈতিক চাপ তৈরি হয়েছে, যার ‘মাশুল’ বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে।’’

একইসঙ্গে তিনি বলেন, ‘‘বর্তমান সরকার জনগণের জীবনযাত্রার ব্যয় কমাতে অগ্রাধিকার দিচ্ছে, যার অংশ হিসেবে জ্বালানি তেলের দাম আপাতত বাড়ানো হয়নি।’’

অনুষ্ঠানের সূচনা বক্তব্যে ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ বলেন, ‘‘দীর্ঘদিনের ব্যবসা-সহায়ক পরিবেশের ঘাটতির কারণে শিল্প উৎপাদন বাধাগ্রস্ত হচ্ছে এবং ঋণের চাপ বাড়ছে।’’ তিনি জানান, ব্যাংক খাতে বর্তমানে তারল্য থাকলেও বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে এসেছে এবং খেলাপি ঋণের হার উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে।

তিনি আরও বলেন, ‘‘শিল্প খাতে মোট ঋণের একটি বড় অংশ অনাদায়ী হয়ে পড়েছে এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ঋণ পরিশোধে ব্যর্থতার হারও বাড়ছে, যা ব্যাংকিং খাতে চাপ সৃষ্টি করছে।’’

বিএবি চেয়ারম্যান আবদুল হাই সরকার বলেন, ‘‘জ্বালানিসংকট যেসব এলাকায় বেশি, সেখানে ঋণ আদায়েও সমস্যা বেশি দেখা যাচ্ছে।’’ অপরদিকে বাংলাদেশ ব্যাংকের পরিচালক নওশাদ মোস্তফা বলেন, ‘‘আর্থিক খাতে প্রকৃত তথ্যের ঘাটতি থাকায় সঠিক সিদ্ধান্ত গ্রহণে জটিলতা তৈরি হচ্ছে।’’

এনসিসি ব্যাংকের এমডি এম শামসুল আরেফিন বলেন, ‘‘পরিবেশবান্ধব প্রকল্পে অর্থায়নের দিকে ব্যাংকগুলোর আগ্রহ বাড়ছে এবং এ খাতে উদ্যোক্তাদের এগিয়ে আসার সুযোগ রয়েছে।’’

আলোচনা সভায় বক্তারা সামগ্রিকভাবে ব্যাংক খাতে শৃঙ্খলা, তথ্য স্বচ্ছতা, ঋণ ব্যবস্থাপনা এবং শিল্পখাতে অর্থপ্রবাহ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি করার লক্ষ্য সরকারের
ঋণের জামানত মূল্যায়ন করবে ১৩১ প্রতিষ্ঠান
পরীক্ষা ছাড়া বেসরকারি ব্যাংকে এন্ট্রি পদে নিয়োগ নয়
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
বানরের হাত থেকে রেহাই পেতে ডিসির কাছে আবেদন, দু্ই মাসেও কাজ হয়নি
বানরের হাত থেকে রেহাই পেতে ডিসির কাছে আবেদন, দু্ই মাসেও কাজ হয়নি
ইয়েমেনে ফের সংঘাতে বাড়ছে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা 
ইয়েমেনে ফের সংঘাতে বাড়ছে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা 
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন
দুর্নীতির দায়ে হয়েছিল শাস্তি, এবার ২৫৯৮ কোটি টাকার প্রকল্পের পরিচালক তিনি
দুর্নীতির দায়ে হয়েছিল শাস্তি, এবার ২৫৯৮ কোটি টাকার প্রকল্পের পরিচালক তিনি