হৃদ্‌যন্ত্রের ঝুঁকি বাড়াতে পারে সকালের যে ৫ অভ্যাস

জীবনযাপন ডেস্ক
১০ নভেম্বর ২০২৬, ২০:৩০ আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ২০:৩০

সুস্থ থাকতে হলে দিনের শুরুটা কেমন হচ্ছে, সেদিকেও নজর দেওয়া জরুরি। ঘুম থেকে উঠে কী খাচ্ছেন, ধূমপান করছেন কি না, কতটা শরীরচর্চা করছেন সকালের এমন কিছু অভ্যাস দীর্ঘমেয়াদে হৃদ্‌স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে। তাই অজান্তেই হৃদ্‌রোগের ঝুঁকি বাড়িয়ে তুলছে কি না, তা বুঝতে রোজের অভ্যাসগুলি খতিয়ে দেখা দরকার।

সারাদিনের খাদ্যাভ্যাস, ঘুম, শরীরচর্চা এবং দৈনন্দিন কাজকর্ম সবই হৃদ্‌যন্ত্রের স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত। বিশেষ করে সকালে ঘুম থেকে ওঠার পর কয়েকটি অভ্যাস নিয়মিত চলতে থাকলে তা রক্তচাপ, কোলেস্টেরল ও বিপাকীয় স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে। কোন পাঁচটি অভ্যাসের বিষয়ে সতর্ক থাকবেন?

১. চায়ের সঙ্গে সিগারেট: অনেকের সকাল শুরু হয় এক কাপ চা আর একটি সিগারেট দিয়ে। কিন্তু ধূমপানের কোনও নিরাপদ মাত্রা নেই। সিগারেটের ধোঁয়া রক্তনালির ক্ষতি করে, ধমনি সরু হওয়ার প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে পারে এবং রক্ত জমাট বাঁধার ঝুঁকি বাড়ায়। এর ফলে হৃদ্‌রোগ ও স্ট্রোকের আশঙ্কা বাড়ে। দিনে অল্প কয়েকটি সিগারেট খেলেও হৃদ্‌যন্ত্রের ক্ষতি হতে পারে। তাই শুধু সকালের ধূমপান নয়, ধূমপানের অভ্যাস পুরোপুরি ছাড়ার চেষ্টা করাই জরুরি।

২. সকালের প্রক্রিয়াজাত খাবার: সকালের জলখাবারে প্যাকেটজাত খাবার, প্রক্রিয়াজাত মাংস, ইনস্ট্যান্ট নুড্‌লস কিংবা অতিরিক্ত লবণ দেওয়া মুখরোচক খাবার রাখার অভ্যাস থাকলে সতর্ক হোন। এ ধরনের খাবারে সোডিয়াম বেশি থাকতে পারে, যা রক্তচাপ বাড়াতে সাহায্য করে। পাশাপাশি অতিরিক্ত চিনি ও অস্বাস্থ্যকর ফ্যাটও শরীরে প্রবেশ করে। তার বদলে লাল চাল, ওট্‌স বা আটার রুটির মতো গোটা শস্য, ফল, সবজি এবং ডিম বা ডালের মতো প্রোটিনের উৎস রাখতে পারেন।

৩. চা-কফিতে অতিরিক্ত চিনি: সকালে চা বা কফি খাওয়ার অভ্যাস অনেকেরই রয়েছে। কিন্তু তাতে নিয়মিত বেশি চিনি মেশালে শরীরে অতিরিক্ত ক্যালোরি জমতে পারে। দীর্ঘদিন অতিরিক্ত চিনিযুক্ত পানীয় খেলে ওজন বৃদ্ধি ও বিপাকীয় সমস্যার ঝুঁকি বাড়ে, যা পরোক্ষে হৃদ্‌স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে। তাই চা-কফিতে চিনির পরিমাণ ধীরে ধীরে কমিয়ে আনুন। এনার্জি ড্রিঙ্ক বা অতিরিক্ত চিনিযুক্ত পানীয়ের বদলে সাধারণ পানি পান করার অভ্যাসও গড়ে তুলুন।

৪. ঘুম থেকে উঠেই কাজে বসে পড়া: বাড়ি থেকে কাজ করেন যারা, তাদের অনেকেই ঘুম ভাঙার পর বিছানা ছেড়ে সরাসরি কম্পিউটারের সামনে বসে পড়েন। দীর্ঘক্ষণ এক জায়গায় বসে থাকা এবং শারীরিক নিষ্ক্রিয়তা হৃদ্‌রোগের ঝুঁকির সঙ্গে সম্পর্কিত। তাই সকালে কিছুটা হাঁটাহাঁটি বা হালকা শরীরচর্চা দিয়ে দিন শুরু করতে পারেন। কাজের সময়ও একটানা বসে না থেকে মাঝেমধ্যে উঠে দাঁড়ানো বা কয়েক মিনিট হাঁটার অভ্যাস করুন। নিয়মিত শরীরচর্চা রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

৫. নিয়মিত ওষুধ না খাওয়া: উচ্চ রক্তচাপ বা হৃদ্‌রোগের সমস্যা থাকলে চিকিৎসকের দেওয়া ওষুধ নির্দিষ্ট সময়ে খাওয়া অত্যন্ত জরুরি। ব্যস্ততার কারণে ওষুধ খেতে ভুলে যাওয়া কিংবা নিজের ইচ্ছেমতো ওষুধের মাত্রা ও সময় বদলে ফেলা বিপজ্জনক হতে পারে। এতে রক্তচাপ বা অন্যান্য শারীরিক সমস্যা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। ওষুধ খেতে ভুলে যাওয়ার প্রবণতা থাকলে মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখুন। তবে কোনও কারণে ওষুধের সময় বা মাত্রা বদলাতে হলে আগে চিকিৎসকের পরামর্শ নিন।

সকালের এই অভ্যাসগুলি বদলানোর পাশাপাশি পর্যাপ্ত ঘুম, সুষম খাবার এবং নিয়মিত শরীরচর্চার দিকে নজর দিন। হৃদ্‌রোগের ঝুঁকি কমাতে ধূমপান ছাড়া, রক্তচাপ ও কোলেস্টেরল পরীক্ষা করানো এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলাও গুরুত্বপূর্ণ।

 

/এমএএল/
সম্পর্কিত
সকালে লেবুর পানি পান করেন? কিডনিতে কী প্রভাব ফেলে জানেন?
মাতৃত্বের বাড়তি ওজন ঝরিয়ে ফিট অমৃতা, রইলো তাঁর শরীরচর্চার রুটিন
শিশুদের অতিরিক্ত স্ক্রিন-টাইমে বাড়ছে হৃদ্‌রোগের ঝুঁকি?
সর্বশেষ খবর
হঠাৎ ককটেল বা বাসে আগুনের মুখে পড়লে কী করবেন?
হঠাৎ ককটেল বা বাসে আগুনের মুখে পড়লে কী করবেন?
শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই সমাধান হবে: ভারত
শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই সমাধান হবে: ভারত
হজের টাকা সরাসরি সৌদি আরবের ব্যাংক হিসাবে পাঠানোর নির্দেশ
হজের টাকা সরাসরি সৌদি আরবের ব্যাংক হিসাবে পাঠানোর নির্দেশ
সাউথইস্ট ব্যাংক ও ক্লিনিকলের যৌথ স্বাস্থ্যসেবা কার্ড চালু
সাউথইস্ট ব্যাংক ও ক্লিনিকলের যৌথ স্বাস্থ্যসেবা কার্ড চালু
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন
কে সেই কিশোর, কেন করলো ছুরিকাঘাত: কেমন আছে আহত সেই ছাত্রী
কে সেই কিশোর, কেন করলো ছুরিকাঘাত: কেমন আছে আহত সেই ছাত্রী
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’