‘জ্বালানি সংকট-উচ্চ সুদে বিনিয়োগ স্থবির, শিল্প টিকিয়ে রাখাই বড় চ্যালেঞ্জ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ এপ্রিল ২০২৬, ১৫:১০আপডেট : ২৯ এপ্রিল ২০২৬, ১৫:১০

দেশের শিল্প ও বিনিয়োগ পরিস্থিতিতে জ্বালানি সংকট, উচ্চ সুদহার এবং নতুন বিনিয়োগে স্থবিরতা বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, বিদ্যমান ব্যবসা ও শিল্প খাতকে টিকিয়ে রাখার পাশাপাশি নতুন বিনিয়োগ আকৃষ্ট করাও এখন সময়ের দাবি।

বুধবার (২৯ এপ্রিল) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই আয়োজিত জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শ কমিটির ৪৬তম সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী জানান, অর্থনীতিকে গতিশীল করতে সরকার বেসরকারি খাতের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেবে এবং আসন্ন বাজেটে তাদের প্রস্তাবনা অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হবে। প্রতিকূল পরিস্থিতিতে দায়িত্ব নেওয়া বর্তমান সরকার অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নিচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, ব্যাংকিং ব্যবস্থাপনা ও লজিস্টিক খাতেও কাঠামোগত দুর্বলতা রয়েছে, যা বিনিয়োগ পরিবেশকে প্রভাবিত করছে। এসব সমস্যা সমাধানে বেসরকারি খাতের কাছ থেকে বাস্তবসম্মত ও কার্যকর প্রস্তাবনা প্রত্যাশা করছে সরকার।

কর-জিডিপি অনুপাত বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, রাজস্ব আহরণ বাড়ানো না গেলে টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হবে। এ ক্ষেত্রে সরকার ও বেসরকারি খাতকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

সভায় স্বর্ণখাতের সম্ভাবনার কথাও তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, সঠিক নীতি সহায়তা ও আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে দেশের স্বর্ণ ব্যবসাকে প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় আনা গেলে বছরে ১২ থেকে ১৪ বিলিয়ন ডলার আয় সম্ভব। বর্তমানে এই খাতের বড় অংশই অপ্রাতিষ্ঠানিক অর্থনীতির মধ্যে রয়েছে, যা ধীরে ধীরে নিয়মতান্ত্রিক কাঠামোয় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

সভায় সভাপতিত্ব করেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান এবং সঞ্চালনায় ছিলেন এফবিসিসিআই প্রশাসক আব্দুর রহিম খান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এছাড়া দেশের শীর্ষ ব্যবসায়ী ও বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা সভায় অংশ নেন।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
টানা তিন প্রান্তিকে কমেছে জিডিপি প্রবৃদ্ধি, জানুয়ারি-মার্চে নেমেছে ২.২২ শতাংশে
অর্থনীতি এখন চ্যালেঞ্জের মুখে: মির্জা ফখরুল
হঠাৎ বেড়েছে ক্রেডিট কার্ডে লেনদেন, নেপথ্যের কারণ কী
সর্বশেষ খবর
শেরপুরে পাহাড়ি ঢলে মানুষসহ ভেসে গেলো ব্রিজ
শেরপুরে পাহাড়ি ঢলে মানুষসহ ভেসে গেলো ব্রিজ
‘একটি মহল দেশকে ধ্বংস করতে চায়, পার্শ্ববর্তী দেশও সুযোগের অপেক্ষায়’ 
‘একটি মহল দেশকে ধ্বংস করতে চায়, পার্শ্ববর্তী দেশও সুযোগের অপেক্ষায়’ 
আর্জেন্টিনার আরেক সমর্থকের মৃত্যু
আর্জেন্টিনার আরেক সমর্থকের মৃত্যু
ওডেসা বন্দর থেকে ছাড়ার সময় জাহাজে হামলা, ৪ ভারতীয় নিহত
ওডেসা বন্দর থেকে ছাড়ার সময় জাহাজে হামলা, ৪ ভারতীয় নিহত
সর্বাধিক পঠিত
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
বড় পর্দায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে দিলো না ‘তৌহিদী জনতা’
বড় পর্দায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে দিলো না ‘তৌহিদী জনতা’
কোচের পাঁচ ভুলেই বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার পরাজয়
কোচের পাঁচ ভুলেই বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার পরাজয়
গুজবে তেলের পাম্পে হঠাৎ উপচে পড়া ভিড়, রাত পর্যন্ত দীর্ঘ লাইন
গুজবে তেলের পাম্পে হঠাৎ উপচে পড়া ভিড়, রাত পর্যন্ত দীর্ঘ লাইন
গোল্ডেন গ্লাভস উনাই সিমনের
গোল্ডেন গ্লাভস উনাই সিমনের