আর্জেন্টিনার আরেক সমর্থকের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি
২০ জুলাই ২০২৬, ২১:৩৯আপডেট : ২০ জুলাই ২০২৬, ২১:৩৯

নোয়াখালীর সেনবাগে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখে গভীর রাতে বাড়ি ফেরার পর স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে মো. আলাউদ্দিন রায়হান (২৭) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার (২০ জুলাই) ভোরে উপজেলার ২ নম্বর কেশারপাড় ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কেশারপাড় (খাজুরিয়া) গ্রামের মাইজ্জা মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত আলাউদ্দিন রায়হান ওই এলাকার কুয়েতপ্রবাসী আব্দুল বারেকের ছেলে। তিনি নিজেও সৌদি আরব প্রবাসী ছিলেন। প্রায় এক বছর আগে দেশে ফেরেন এবং পাঁচ মাস আগে বিয়ে করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দিবাগত রাতে স্থানীয় কানকিরহাট বাজারে বন্ধুদের সঙ্গে আর্জেন্টিনা-স্পেনের বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ দেখেন রায়হান। খেলা শেষে ভোররাতে বাড়ি ফেরার পর বাইরে খেলা দেখা ও দেরিতে বাড়ি ফেরাকে কেন্দ্র করে স্ত্রী মারজান আক্তার মমতাজের (১৮) সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে স্ত্রী অভিমান করে বাবার বাড়িতে চলে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হয়ে যান।

স্বজনদের ভাষ্য অনুযায়ী, ওই সময় রায়হান আত্মহত্যার হুমকি দেন। পরে পরিবারের সদস্যদের অগোচরে শয়নকক্ষের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন। কিছুক্ষণ পর স্ত্রী ফিরে এসে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে স্থানীয় জনপ্রতিনিধিকে খবর দেন।

স্থানীয় ইউপি সদস্য ইব্রাহিম খলিল চৌধুরী বলেন, ‘গভীর রাতে খেলা দেখে বাড়ি ফেরার পর স্ত্রীর সঙ্গে রায়হানের কথা কাটাকাটি হয়। ভোরে তিনি নিজকক্ষে গলায় ফাঁস দেন। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে স্বজনরা বিষয়টি জানতে পেরে আমাকে খবর দেন। ঘটনাস্থলে গিয়ে মৃত অবস্থায় দেখতে পাই। এরপর পুলিশকে জানানো হয়।’

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম সরকার বলেন, ‘খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

এর আগে কুষ্টিয়ার ভেড়ামারায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দে‌খে রা‌তে দে‌রি‌ করে বা‌ড়ি ফিরে স্ত্রী‌র স‌ঙ্গে মনোমা‌লিন্যে জড়ান সুমন হোসেন নামের এক যুবক। সোমবার সকালে নিজ ঘর থে‌কে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলার বা‌হিরচর ইউনিয়‌নের ১৬ দাগ দ‌ক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সুমন হোসেন একই এলাকার আফজাল হোসেনের ছেলে। তিনি কৃষিকাজ করতেন। তার পাঁচ বছর ও দেড় বছর বয়সী দুটি সন্তান রয়েছে। এ ছাড়া সুমন আর্জেন্টিনা ফুটবল দ‌লের সমর্থক ছিলেন।

এদিকে, সাতক্ষীরায় বিশ্বকাপ ফুটবলের স্পেন-আর্জেন্টিনার ফাইনাল খেলা দে‌খা শেষে লাল্টু হোসেন (৩৫) নামের এক আর্জেন্টিনা-সমর্থকের মৃত্যু হয়েছে। সোমবার (২০ জুলাই) ভোর ৬টার দিকে সদর উপজেলার রসুলপুর পশ্চিমপাড়া এলাকায় নিজ বাড়িতে তার মৃত্যু হয়। মারা যাওয়া লাল্টু হোসেন ওই এলাকার মোটরসাইকেল মেকানিক ফজলু হোসেনের ছেলে। তিনি দুই ছেলে সন্তানের বাবা ছিলেন। দুই ভাইবোনের মধ্যে লাল্টুই ছিলেন সবার বড়। পারিবারিক সূত্রে জানা গেছে, লাল্টু হোসেন স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ ময়নাতদন্ত ছাড়া নিশ্চিতভাবে বলা সম্ভব নয় বলে জানিয়েছে পুলিশ।

/এএম/ 
সম্পর্কিত
একজনকে বাঁচাতে গিয়ে মারা গেলেন মা-মেয়েসহ ৩ জন
মেসি পরবর্তী আর্জেন্টিনার হাল ধরবেন যেসব ফুটবলার
ফাইনাল হেরে মাঠেই হাতাহাতি, নিষিদ্ধ হতে পারেন আর্জেন্টিনার একাধিক তারকা
সর্বশেষ খবর
পচে গেলো ৫৭ হাজার বস্তা আলু, কৃষকের মাথায় হাত
পচে গেলো ৫৭ হাজার বস্তা আলু, কৃষকের মাথায় হাত
মাইলস্টোন দুর্ঘটনার পরও বদলায়নি কিছুই, ঝুঁকিপূর্ণ ভবন অপসারণে অগ্রগতি নেই
মাইলস্টোন দুর্ঘটনার পরও বদলায়নি কিছুই, ঝুঁকিপূর্ণ ভবন অপসারণে অগ্রগতি নেই
সেই একই জায়গা দখল করেছে ককরোচ জনতা পার্টি, উত্তপ্ত দিল্লি
সেই একই জায়গা দখল করেছে ককরোচ জনতা পার্টি, উত্তপ্ত দিল্লি
রাজশাহীতে রেলপথ অবরোধ, সারা দেশের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ 
রাজশাহীতে রেলপথ অবরোধ, সারা দেশের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ 
সর্বাধিক পঠিত
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
মিত্রদের নিয়ে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নৈশভোজ: কারা যাচ্ছেন, কারা যাচ্ছেন না
মিত্রদের নিয়ে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নৈশভোজ: কারা যাচ্ছেন, কারা যাচ্ছেন না
ছাত্রনেতা থেকে যেভাবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন
ছাত্রনেতা থেকে যেভাবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন