ওডেসা বন্দর থেকে ছাড়ার সময় জাহাজে হামলা, ৪ ভারতীয় নিহত

আন্তর্জাতিক ডেস্ক
২০ জুলাই ২০২৬, ২১:৩৮আপডেট : ২০ জুলাই ২০২৬, ২১:৩৮

ইউক্রেনের ওডেসা বন্দর থেকে খাদ্যশস্য নিয়ে বের হওয়ার সময় একটি কার্গো জাহাজে হামলায় চার ভারতীয় নাগরিক নিহত হয়েছেন এবং একজন গুরুতর আহত হয়েছেন। এই হামলার কঠোর নিন্দা জানিয়ে বাণিজ্যিক জাহাজে এমন আক্রমণকে অত্যন্ত নিন্দনীয় বলে আখ্যায়িত করেছে ভারত সরকার।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গিনি-বিসাউয়ের পতাকাযুক্ত এমভি গোল্ডেন লিও নামের জাহাজটিতে মোট ১৭ জন ক্রু সদস্য ছিলেন, যার মধ্যে পাঁচজন ছিলেন ভারতীয়। ১৯ জুলাই সন্ধ্যায় ওডেসা বন্দর থেকে রওনা হওয়ার পরপরই জাহাজটি আক্রমণের শিকার হয়।

সোমবার এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই মর্মান্তিক ঘটনায় চারজন ভারতীয় নাগরিক প্রাণ হারিয়েছেন এবং একজন অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, ইউক্রেনে অবস্থিত ভারতীয় দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বিক যোগাযোগ রক্ষা করছে এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদানের সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বিবৃতিতে বলা হয়েছে, আমরা নিহত ভারতীয় নাগরিকদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আহত ভারতীয় নাগরিকের দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করছি।

সূত্র: ইন্ডিয়া টুডে

/এএ/
সম্পর্কিত
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে ‘কোনও তথ্য নেই’ ভারতের কাছে
প্রথমবার ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থার সদর দফতরে রাশিয়ার হামলা
এবার ‘ইগ নোবেল’ পুরস্কার জিতলো যেসব ভিন্নধর্মী গবেষণা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?