ইসলামী ব্যাংকের শেয়ারে ফিরলেন বিক্রেতারা, তিন দিন পর কমলো দাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুন ২০২৬, ১৭:১৫আপডেট : ১৬ জুন ২০২৬, ১৭:১৫

ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর টানা তিন কার্যদিবস বিক্রেতা সংকটে ঊর্ধ্বমুখী থাকা ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির শেয়ারে অবশেষে বিক্রেতাদের উপস্থিতি বেড়েছে। এর ফলে মঙ্গলবার (১৬ জুন) লেনদেনের একপর্যায়ে শেয়ারটির দাম সর্বোচ্চ সীমায় উঠলেও দিন শেষে দরপতন হয়েছে।

বাজার সংশ্লিষ্টদের মতে, ফ্লোর প্রাইস তুলে নেওয়ার পর প্রথম দুই কার্যদিবস ইসলামী ব্যাংকের শেয়ারে ক্রেতা সংকট দেখা দিলেও পরবর্তী তিন কার্যদিবসে পরিস্থিতি পুরোপুরি পাল্টে যায়। ওই সময়ে বিক্রেতা প্রায় শূন্য হয়ে পড়ায় প্রতিদিনই শেয়ারটির দাম সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমা স্পর্শ করে এবং লেনদেন স্থগিত (হল্টেড) হয়।

তবে মঙ্গলবার বাজারে ভিন্ন চিত্র দেখা যায়। দিনের শুরুতে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকলেও একপর্যায়ে বিনিয়োগকারীরা মুনাফা তুলে নিতে বিক্রির চাপ বাড়ান। ফলে সরবরাহ বৃদ্ধি পাওয়ায় শেয়ারটির দাম ধীরে ধীরে কমতে থাকে।

দিনের শুরুতে ইসলামী ব্যাংকের শেয়ার ৩৫ টাকা ২০ পয়সায় লেনদেন শুরু করে। একপর্যায়ে এটি সর্বোচ্চ ৩৮ টাকা ৭০ পয়সা পর্যন্ত ওঠে, যা ছিল সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমা। তবে বিক্রির চাপ বাড়ার ফলে শেয়ারটির দাম সর্বনিম্ন ৩৩ টাকা ৬০ পয়সায় নেমে আসে। লেনদেন শেষে আগের দিনের তুলনায় ১ টাকা ১০ পয়সা কমে শেয়ারটির সমাপনী মূল্য দাঁড়ায় ৩৪ টাকা ১০ পয়সা।

দিনজুড়ে ব্যাংকটির শেয়ারে সক্রিয় লেনদেন হয়েছে। মোট ২ হাজার ৬৫৭ বার হাতবদলের মাধ্যমে ২০ লাখের বেশি শেয়ার লেনদেন হয়, যার বাজারমূল্য ছিল প্রায় ৭ কোটি ২১ লাখ টাকা।

বাজার বিশ্লেষকদের মতে, গত কয়েক দিনের অস্বাভাবিক দরবৃদ্ধির পর মঙ্গলবারের লেনদেন বাজারে স্বাভাবিক চাহিদা ও সরবরাহ পরিস্থিতির প্রতিফলন। মুনাফা তুলে নিতে বিনিয়োগকারীদের বিক্রির আগ্রহ বাড়ায় শেয়ারটির মূল্য কিছুটা সমন্বয় হয়েছে।

অন্যদিকে, ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর বিপরীত চিত্র দেখা যাচ্ছে বেক্সিমকো লিমিটেডের শেয়ারে। কোম্পানিটির শেয়ার টানা ষষ্ঠ কার্যদিবস ক্রেতা সংকটে পড়ে সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমায় দরপতনের মাধ্যমে হল্টেড হয়েছে। মঙ্গলবার শেয়ারটির দাম ১০ শতাংশ কমে ৫৮ টাকা ৬০ পয়সায় নেমে আসে। এদিন কোম্পানিটির ৩৮ হাজার ৪৪১টি শেয়ার লেনদেন হয়েছে, যার বাজারমূল্য প্রায় ২২ লাখ ৫০ হাজার টাকা।

উল্লেখ্য, গত ৯ জুন থেকে ইসলামী ব্যাংক ও বেক্সিমকোসহ বাকি সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর ফলে দীর্ঘদিন পর দেশের শেয়ারবাজার সম্পূর্ণভাবে ফ্লোর প্রাইসমুক্ত হয়। এরপর থেকেই ইসলামী ব্যাংক ও বেক্সিমকোর শেয়ারে বিপরীতমুখী প্রবণতা দেখা যাচ্ছে—একদিকে ইসলামী ব্যাংকের শেয়ারে ক্রেতার চাপ বেড়ে দরবৃদ্ধি হয়েছে, অন্যদিকে বেক্সিমকোর শেয়ার ধারাবাহিকভাবে দর হারাচ্ছে।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
শেয়ারবাজারে বাড়ছে লেনদেনের সময়, নতুন সূচি ঘোষণা ডিএসই’র
নতুন করে আস্থার সংকটে ইসলামী ব্যাংক, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি 
ইসলামী ব্যাংক ইস্যুতে নতুন কর্মসূচি
সর্বশেষ খবর
এর আগে আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে ৭ গোল হয়েছিল!
এর আগে আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে ৭ গোল হয়েছিল!
বুধবার শুরু টি-টোয়েন্টি সিরিজ, লিটনের ফিটনেস নিয়ে উদ্বেগ
বুধবার শুরু টি-টোয়েন্টি সিরিজ, লিটনের ফিটনেস নিয়ে উদ্বেগ
সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়: স্পিকার 
সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়: স্পিকার 
রেলে যুক্ত হতে যাচ্ছে আরও ১০ জেলা: রেলপথমন্ত্রী
রেলে যুক্ত হতে যাচ্ছে আরও ১০ জেলা: রেলপথমন্ত্রী
সর্বাধিক পঠিত
যারা তড়িঘড়ি আমানত ভেঙেছেন, তাদের জন্য নতুন ঘোষণা ইসলামী ব্যাংকের
যারা তড়িঘড়ি আমানত ভেঙেছেন, তাদের জন্য নতুন ঘোষণা ইসলামী ব্যাংকের
খুরশীদ আলমকে সরিয়ে দেওয়ায় বেঁচে গেলো ইসলামী ব্যাংক 
খুরশীদ আলমকে সরিয়ে দেওয়ায় বেঁচে গেলো ইসলামী ব্যাংক 
টাকা ভর্তি ব্যাগ নিয়ে শাবানার কাছে গিয়েছিলেন মালেক আফসারী
টাকা ভর্তি ব্যাগ নিয়ে শাবানার কাছে গিয়েছিলেন মালেক আফসারী
মাগুরার নতুন ডিসিকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হলো
মাগুরার নতুন ডিসিকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হলো
প্রতিমন্ত্রীর দুই ছেলে ও পৈতৃক বাড়ির নামে তিন ইউনিয়ন গঠন
প্রতিমন্ত্রীর দুই ছেলে ও পৈতৃক বাড়ির নামে তিন ইউনিয়ন গঠন