গভর্নরের সঙ্গে বৈঠকের দাবি ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের, বাংলাদেশ ব্যাংকের অস্বীকৃতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৭ জুন ২০২৬, ১৮:২৯আপডেট : ১৭ জুন ২০২৬, ১৮:২৯

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিয়ে গ্রাহকদের দাবিদাওয়া উপস্থাপনের বিষয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম দাবি করেছে, তাদের নেতারা বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. মোস্তাকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন এবং ব্যাংকটি সম্পর্কিত সাত দফা দাবির বিষয়ে গভর্নর ইতিবাচক মত দিয়েছেন। তবে বাংলাদেশ ব্যাংক আনুষ্ঠানিকভাবে এই দাবি নাকচ করেছে।

বুধবার (১৭ জুন) সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী বার্তায় জানান, ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের সঙ্গে গভর্নরের কোনও সভা, বৈঠক বা সাক্ষাৎ হয়নি। 

তিনি বলেন, “আজ বুধবার সকাল ১১টায় গ্রাহক ফোরামের তিন সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহমদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের বক্তব্য উপস্থাপন করেন। গভর্নরের সঙ্গে তাদের কোনও বৈঠক হয়নি।” 

এর আগে একই দিন ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের পক্ষ থেকে সংবাদমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, সংগঠনের নেতারা বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. মোস্তাকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন।

সংগঠনের আহ্বায়ক নুর উন নবী বলেন, “ইসলামী ব্যাংক নিয়ে উত্থাপিত সাত দফা দাবির সঙ্গে গভর্নর একমত পোষণ করেছেন।” তার ভাষ্য অনুযায়ী, “মঙ্গলবার ভুক্তভোগী গ্রাহক ও শেয়ারহোল্ডারদের পক্ষে গভর্নরের কাছে স্মারকলিপি দেওয়ার পর বিষয়টিকে ইতিবাচকভাবে বিবেচনা করে গভর্নর তাদের সঙ্গে বৈঠক করেন।” 

নুর উন নবী আরও দাবি করেন, বৈঠকে ইসলামী ব্যাংকের অতীত ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিত করা, গ্রাহকদের স্বার্থ রক্ষা এবং ব্যাংকটির বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি সাত দফা দাবির বিষয়ে গভর্নর ইতিবাচক মনোভাব ব্যক্ত করেছেন বলেও তিনি উল্লেখ করেন। 

তবে দিন শেষে বাংলাদেশ ব্যাংকের আনুষ্ঠানিক বক্তব্যে স্পষ্ট করা হয়েছে যে, গ্রাহক ফোরামের প্রতিনিধি দল গভর্নরের সঙ্গে নয়, ডেপুটি গভর্নর ড. মো. কবির আহমদের সঙ্গে সাক্ষাৎ করেছে। ফলে গভর্নরের সঙ্গে বৈঠক এবং সাত দফা দাবির বিষয়ে তার সম্মতির যে দাবি গ্রাহক ফোরামের পক্ষ থেকে করা হয়েছে, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। 

বাংলাদেশ ব্যাংকের এই ব্যাখ্যার পর ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের দাবির বিষয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এখন পর্যন্ত এই বিষয়ে ফোরামের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকের বক্তব্যের কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

/জিএম/এসটি/ 
সম্পর্কিত
গণমাধ্যমকে সতর্ক করলো বাংলাদেশ ব্যাংক
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
ইসলামী ব্যাংকের শেয়ারে ফিরলেন বিক্রেতারা, তিন দিন পর কমলো দাম
সর্বশেষ খবর
ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণের অভিযোগ সংসদে, পরে বক্তব্য এক্সপাঞ্জ  
ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণের অভিযোগ সংসদে, পরে বক্তব্য এক্সপাঞ্জ  
আইনশৃঙ্ক্ষলা বাহিনী দুর্বল নয়, আভিযানিক টেকনিক পরিবর্তন করা হয়েছে: র‌্যাব
ওসি-এসআইকে কুপিয়ে জখমআইনশৃঙ্ক্ষলা বাহিনী দুর্বল নয়, আভিযানিক টেকনিক পরিবর্তন করা হয়েছে: র‌্যাব
ব্রাহ্মণবাড়িয়ায় গোলাগুলিতে নিখোঁজ যুবকের লাশ মিললো নরসিংদীর মেঘনায়
ব্রাহ্মণবাড়িয়ায় গোলাগুলিতে নিখোঁজ যুবকের লাশ মিললো নরসিংদীর মেঘনায়
হামের টিকা কেনায় গাফিলতি পেলে ব্যবস্থা, সংসদে প্রধানমন্ত্রী 
হামের টিকা কেনায় গাফিলতি পেলে ব্যবস্থা, সংসদে প্রধানমন্ত্রী 
সর্বাধিক পঠিত
সরকারি প্রতিষ্ঠানে বড় পদে আফরোজা আব্বাস, প্রজ্ঞাপন জারি
সরকারি প্রতিষ্ঠানে বড় পদে আফরোজা আব্বাস, প্রজ্ঞাপন জারি
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে আলোচনা
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে আলোচনা
‘বাক্সের কাঁকড়া’: যে কারণে নিজের পরিবারই আপনার উন্নতিতে অখুশি!
‘বাক্সের কাঁকড়া’: যে কারণে নিজের পরিবারই আপনার উন্নতিতে অখুশি!
ইতিহাস গড়ে বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক
ইতিহাস গড়ে বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক
আবার শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, কবে জেনে নিন
আবার শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, কবে জেনে নিন