ডাচ সাম্রাজ্যের পতন ঘটিয়ে নারী হকি বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
৩০ আগস্ট ২০২৬, ০৪:৫৯আপডেট : ৩০ আগস্ট ২০২৬, ০৪:৫৯

ভাগেনার স্টেডিয়ামে অনুষ্ঠিত নারী হকি বিশ্বকাপের মহানাটকীয় ফাইনালে নেদারল্যান্ডসকে শ্যুটআউটে হারিয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। এর মাধ্যমে টানা তিন আসর ধরে চ্যাম্পিয়ন থাকা ডাচদের অবিশ্বাস্য আধিপত্যের অবসান ঘটালো দক্ষিণ আমেরিকার দলটি।

নারী হকি বিশ্বকাপের ফাইনালে এ নিয়ে পঞ্চমবারের মতো মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস। ম্যাচের প্রথমার্ধে দুই দলের লড়াই ছিল অত্যন্ত সমানে-সমান। প্রথমার্ধের শেষ মুহূর্তে পাওয়া প্রথম পেনাল্টি কর্নার থেকে ইয়িব্বি জানসেনের গোলে এগিয়ে যায় নেদারল্যান্ডস।

তবে বিরতির পর পুরো ম্যাচেই আধিপত্য বিস্তার করে খেলে আর্জেন্টিনা। একের পর এক আক্রমণ চালিয়ে ম্যাচের শেষ বাঁশি বাজার মাত্র ৬ মিনিট আগে মারিয়া গ্রানাত্তোর পেনাল্টি কর্নার ফিরতি শটের গোলে ১-১ সমতায় ফেরে আর্জেন্টিনা।

নির্ধারিত সময়ে খেলা ড্র থাকায় ম্যাচ গড়ায় রোমাঞ্চকর শ্যুটআউটে। শ্যুটআউটে শুরুতেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা। শেষ পর্যন্ত চতুর্থ রাউন্ডে সোফিয়া কায়রোর নিখুঁত শটে ৩-১ ব্যবধানের দুর্দান্ত জয় নিশ্চিত করে আলবিসেলেস্তেরা। ম্যাচে চমৎকার সেভের জন্য প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন আর্জেন্টিনার গোলরক্ষক ক্রিস্তিনা কোসেনতিনো।

৪৮ বছর পর বেলজিয়ামের ইতিহাস 

ফাইনালের আগে ব্রোঞ্জ পদকের লড়াইয়ে অস্ট্রেলিয়াকে ১-০ গোলে হারিয়ে ৪৮ বছর পর বিশ্বকাপে পদক জয়ের ইতিহাস গড়েছে বেলজিয়াম। ম্যাচের ২০তম মিনিটে টুর্নামেন্ট সেরা খেলোয়াড় চার্লট এঙ্গেলবার্টের দুর্দান্ত পেনাল্টি কর্নার থেকে করা একমাত্র গোলটি বেলজিয়ামের ঐতিহাসিক জয় নিশ্চিত করে।

টুর্নামেন্ট সেরাদের পুরস্কার 

টুর্নামেন্ট শেষে বিজয়ী ও সেরাদের হাতে তুলে দেওয়া হয় বিশেষ সম্মাননা। 

টুর্নামেন্ট সেরা খেলোয়াড়: চার্লট এঙ্গেলবার্ট (বেলজিয়াম)

সর্বোচ্চ গোলদাতা: ইয়িব্বি জানসেন (৮টি গোল, নেদারল্যান্ডস)

সেরা গোলরক্ষক: জোসেলিন বার্ট্রাম (অস্ট্রেলিয়া)

উদীয়মান তারকা: জো অমায়া দিয়াজ (আর্জেন্টিনা)

এ ছাড়া ম্যাচটি ছিল ডাচ তারকা ও দুবারের বর্ষসেরা খেলোয়াড় জান ডি ওয়ার্ডের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ। রানার্স-আপ হিসেবেই শেষ হলো তার বর্ণাঢ্য আন্তর্জাতিক হকি ক্যারিয়ার।

/এসটি/ 
সম্পর্কিত
ফিফা থেকে সুখবর পেলো আর্জেন্টিনা
যাত্রাবাড়ী থানা থেকে পালালো রিমান্ডে থাকা নারী আসামি
আর্জেন্টিনার এনজোকে চায় ম্যানচেস্টার সিটি, চেলসি কী বলছে? 
সর্বশেষ খবর
পাহাড়ি ঢলে সাজেকে সড়ক যোগাযোগ সাময়িক ব্যাহত
পাহাড়ি ঢলে সাজেকে সড়ক যোগাযোগ সাময়িক ব্যাহত
২ ঘণ্টা আগেই খুলে দেওয়া হলো কাপ্তাই হ্রদের ১৬ জলকপাট
২ ঘণ্টা আগেই খুলে দেওয়া হলো কাপ্তাই হ্রদের ১৬ জলকপাট
সেদিন ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসা ছাত্ররা গান বন্ধ করতে যায়নি, শব্দ কমাতে বলেছিল: পাটওয়ারী
সেদিন ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসা ছাত্ররা গান বন্ধ করতে যায়নি, শব্দ কমাতে বলেছিল: পাটওয়ারী
নিউ ইয়র্কে আরএসএস প্রধানের সফর ঘিরে প্রতিবাদ, হিন্দুত্ববাদ প্রসারের অভিযোগ
নিউ ইয়র্কে আরএসএস প্রধানের সফর ঘিরে প্রতিবাদ, হিন্দুত্ববাদ প্রসারের অভিযোগ
সর্বাধিক পঠিত
মতিঝিল আইডিয়াল স্কুলে হচ্ছে কী
মতিঝিল আইডিয়াল স্কুলে হচ্ছে কী
সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর 
সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর 
‘এরা আমাকে মেরে ফেলবে’; মৃত্যুর আগে তরুণীর আকুতি, সন্তানসহ মৃত্যু
‘এরা আমাকে মেরে ফেলবে’; মৃত্যুর আগে তরুণীর আকুতি, সন্তানসহ মৃত্যু
খেলনা বন্দুক হাতে ভিডিও বানানো সেই দুই তরুণ আটক
খেলনা বন্দুক হাতে ভিডিও বানানো সেই দুই তরুণ আটক
ডিসেম্বরে আওয়ামী লীগ ফেরার হাওয়া দুইটা জায়গায় দেখা যায়: সারজিস আলম
ডিসেম্বরে আওয়ামী লীগ ফেরার হাওয়া দুইটা জায়গায় দেখা যায়: সারজিস আলম