কমলো স্বর্ণের দাম, ভরি কত?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুলাই ২০২৬, ১৩:০৩আপডেট : ২৪ জুলাই ২০২৬, ১৩:০৩

দেশের বাজারে দুদিনের টানা মূল্যবৃদ্ধির পর এবার কমেছে সোনার গহনার দাম। স্থানীয় বাজারে তেজাবী (পিওর) সোনার দাম কমে যাওয়ায় প্রতি ভরি (১১ দশমকি ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার গহনার দাম ৩ হাজার ৩২৪ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

শুক্রবার (২৪ জুলাই) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে বলে বাজুস জানিয়েছে।

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে নতুন দামের তথ্য প্রকাশ করা হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা; যা আগের দামের তুলনায় ৩ হাজার ৩২৪ টাকা কম।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ৩ হাজার ১৫০ টাকা কমিয়ে ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ২ হাজার ৬৮৩ টাকা কমিয়ে ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার গহনার দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

গত ২১ ও ২২ জুলাই টানা দুই দফায় সোনার দাম বাড়ানো হয়। ২১ জুলাই প্রতি ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা এবং ২২ জুলাই আরও ২ হাজার ৭৪১ টাকা বাড়ানো হয়েছে। ফলে দুই দিনে মোট ৪ হাজার ৩৭৪ টাকা দাম বাড়লেও সর্বশেষ সিদ্ধান্তে তার বড় অংশ সমন্বয় করা হয়।

সোনার পাশাপাশি রুপার গহনার দামও কমানো হয়েছে। নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনার দাম ১৭৫ টাকা কমিয়ে ৪ হাজার ৬০৭ টাকা, ২১ ক্যারেটের দাম ১৭৫ টাকা কমিয়ে ৪ হাজার ৩৭৪ টাকা, ১৮ ক্যারেটের দাম ১১৬ টাকা কমিয়ে ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার গহনার দাম ১১৬ টাকা কমিয়ে ২ হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

/জিএম/আরকে/
সম্পর্কিত
বাড়লো সোনার দাম, ভরি কত
ফের চাঙা স্বর্ণের বাজার
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
সর্বশেষ খবর
রাজশাহী রেলস্টেশনে শিক্ষার্থীদের ভাঙচুর
রাজশাহী রেলস্টেশনে শিক্ষার্থীদের ভাঙচুর
টিভিতে আজকের খেলা (২১ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২১ সেপ্টেম্বর, ২০২৬)
শাহজালালে ৯৮ হাজার রিয়ালসহ দুবাইগামী যাত্রী আটক
শাহজালালে ৯৮ হাজার রিয়ালসহ দুবাইগামী যাত্রী আটক
সিএনজি ফিড গ্যাসের দাম ঘনমিটারে ৬ টাকা কমানোর দাবি
সিএনজি ফিড গ্যাসের দাম ঘনমিটারে ৬ টাকা কমানোর দাবি
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার