প্রাথমিকের ছাত্রীকে যৌন হয়রানি, সেই শিক্ষককে বরখাস্ত

চুয়াডাঙ্গা প্রতিনিধি
০৫ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৪৯

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে গ্রেফতার আল হেলাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইনামুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়। গ্রেফতারের দিন গতকাল মঙ্গলবার থেকে তার বরখাস্ত কার্যকর হয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অহীন্দ্র কুমার মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আলমডাঙ্গা উপজেলা শিক্ষা কর্মকর্তার সুপারিশের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ সার্ভিস রুলস (বিএসআর) পার্ট-১-এর ৭৩ নম্বর বিধির নোট-২ অনুযায়ী, গ্রেফতারের দিন থেকেই সরকারি কর্মচারীর সাময়িক বরখাস্ত কার্যকর হয়। বরখাস্তকালীন বিধি অনুযায়ী শিক্ষক ইনামুল হক খোরাকি ভাতা পাবেন।

এর আগে গত সোমবার আল হেলাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ ওঠে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইনামুল হকের বিরুদ্ধে। এ ঘটনা জানাজানি হলে শিক্ষার্থীর অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। একপর্যায়ে তারা বিদ্যালয়ে জড়ো হয়ে অভিযুক্ত শিক্ষককে আটকে রাখেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়। পরে শিশুটির বাবা বাদী হয়ে মামলা করেন। মঙ্গলবার পুলিশ তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
মেজর আখতারুজ্জামানের ছেলেকে নিজ এলাকায় ছুরিকাঘাত
ছাত্রদলের কমিটি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, ৫ নেতা আহত
গায়ে পেট্রোল ঢেলে আগুন দেন স্বামী, ৪ দিন পর সেই নারীর মৃত্যু
সর্বশেষ খবর
চুলে হলুদও মাখা যায়! কীভাবে ব্যবহার করবেন?
চুলে হলুদও মাখা যায়! কীভাবে ব্যবহার করবেন?
ইরান যুদ্ধ ও ইসরায়েলে সব সহায়তা বন্ধের প্রস্তাব দিলেন মার্কিন আইনপ্রণেতা
ইরান যুদ্ধ ও ইসরায়েলে সব সহায়তা বন্ধের প্রস্তাব দিলেন মার্কিন আইনপ্রণেতা
‘২০০৩ সালের সেই শীতের সন্ধ্যা কখনও ভোলার নয়, এবারও তা দেখতে চাই’
‘২০০৩ সালের সেই শীতের সন্ধ্যা কখনও ভোলার নয়, এবারও তা দেখতে চাই’
টানা ৬ মাস ঘুমাতে পারেননি কারিনা, কারণ কী ছিল
টানা ৬ মাস ঘুমাতে পারেননি কারিনা, কারণ কী ছিল
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প
‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প
প্রধানমন্ত্রীর বক্তব্যকে ‘হাদিসের’ সঙ্গে তুলনা করা সেই কর্মকর্তা পদ হারালেন
প্রধানমন্ত্রীর বক্তব্যকে ‘হাদিসের’ সঙ্গে তুলনা করা সেই কর্মকর্তা পদ হারালেন