রাজধানীতে কাঁচা মরিচ ৪০০ ছুঁইছুঁই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুলাই ২০২৬, ২২:৫৩আপডেট : ৩০ জুলাই ২০২৬, ২২:৫৩

শ্রাবণের টানা বর্ষণ ও দেশের বিভিন্ন জেলায় জলাবদ্ধতার প্রভাবে রাজধানীর বাজারে কাঁচা মরিচের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। বাজারভেদে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৩৪০ থেকে ৪০০ টাকায়। তবে বিভিন্ন বাজারে একসঙ্গে এক কেজি কিনলে ৩০০ থেকে ৩৫০ টাকায় পাওয়া যাচ্ছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এ চিত্র দেখা গেছে। মাত্র দুই সপ্তাহ আগেও প্রতি কেজি কাঁচা মরিচের দাম ছিল ১৪০ থেকে ১৬০ টাকা।

পুরান ঢাকার রায়সাহেব বাজারের সবজি বিক্রেতা সাইফুল ইসলাম বলেন, ‘‘টানা বৃষ্টিতে মরিচের ক্ষেতে পানি জমে অনেক গাছ নষ্ট হয়েছে। পাশাপাশি বিভিন্ন জেলা থেকে পর্যাপ্ত সরবরাহও আসছে না। ফলে পাইকারি বাজারেই দাম বেড়েছে, যার প্রভাব পড়ছে খুচরা বাজারেও।’’

ধুপখোলা বাজারে কেনাকাটা করতে আসা মঈনুল আহসান বলেন, ‘‘কাঁচা মরিচের দাম এখন সাধারণ মানুষের নাগালের বাইরে। বৃষ্টির অজুহাতে ব্যবসায়ীরা দাম বাড়াচ্ছেন। বাজারে কার্যকর তদারকি না থাকলে ক্রেতাদের ভোগান্তি আরও বাড়বে।’’

/এসএ/এপিএইচ/
সম্পর্কিত
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নতুন পথে হাঁটতে চায় বাংলাদেশ ব্যাংক
এত মূল্যবৃদ্ধি দেখিনি, গরুর মাংস কেনা বন্ধ করে দিয়েছি
৩০০ ছাড়ালো কাঁচামরিচের কেজি
সর্বশেষ খবর
আগস্টেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম
আগস্টেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম
রিহ্যাব নিয়ে শুনানি, এজিএম ৩০ দিনের জন্য স্থগিত
রিহ্যাব নিয়ে শুনানি, এজিএম ৩০ দিনের জন্য স্থগিত
প্রথম পরীক্ষাতেই সফল চীনের নতুন উড়োজাহাজ, নজর এবার পাহাড়ি রুটে
প্রথম পরীক্ষাতেই সফল চীনের নতুন উড়োজাহাজ, নজর এবার পাহাড়ি রুটে
অনলাইনে অভিযোগ জানাতে পারবেন প্রতারণার শিকার অভিবাসী ও স্বজনরা, মডিউল উদ্বোধন
অনলাইনে অভিযোগ জানাতে পারবেন প্রতারণার শিকার অভিবাসী ও স্বজনরা, মডিউল উদ্বোধন
সর্বাধিক পঠিত
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ
ফিফার অ্যাকশন শুরু, শাস্তি পাচ্ছেন আর্জেন্টিনার যেসব খেলোয়াড়
ফিফার অ্যাকশন শুরু, শাস্তি পাচ্ছেন আর্জেন্টিনার যেসব খেলোয়াড়
আবারও অধিনায়ক সাকিব, প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশকে 
আবারও অধিনায়ক সাকিব, প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশকে