বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ আগস্ট ২০২৬, ২০:২৩ আপডেট : ১২ আগস্ট ২০২৬, ২০:২৩

বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ (চিফ ইকোনমিস্ট) পদে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া ড. মোহাম্মদ আক্তার হোসেনের চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে কেন্দ্রীয় ব্যাংক।

বুধবার (১২ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১ থেকে জারি করা এক অফিস নির্দেশে এ তথ্য জানানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়, গত বছরের ১ জুলাই ড. মোহাম্মদ আক্তার হোসেনকে বাংলাদেশ ব্যাংকের চিফ ইকোনমিস্ট পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল। তবে তার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ আগামী ১০ সেপ্টেম্বর  থেকে বাতিল করা হলো।

বাংলাদেশ ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১-এর পরিচালক মো. শহীদ রেজা সই করা  অফিস নির্দেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

তবে অফিস নির্দেশে ড. মোহাম্মদ আক্তার হোসেনের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের কারণ সম্পর্কে কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি।

কেন্দ্রীয় ব্যাংকের নীতিনির্ধারণ, অর্থনৈতিক বিশ্লেষণ, মূল্যস্ফীতি, মুদ্রানীতি ও সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি বিশ্লেষণে চিফ ইকোনমিস্টের পদটি গুরুত্বপূর্ণ। ফলে এ পদে নিয়োগের মেয়াদ বাতিলের বিষয়টি কেন্দ্রীয় ব্যাংকের অভ্যন্তরীণ প্রশাসনিক ব্যবস্থাপনায় একটি উল্লেখযোগ্য পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

 

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
চিকিৎসার জন্য বিদেশে নেওয়া যাবে আগের চেয়ে দ্বিগুণ ডলার
টাকা লুটেছে প্রভাবশালীরা, আমানত ফেরাতে এবার জনগণের করের টাকায় হাত!
রমজানে ১০ পণ্যের আমদানি ও এলসি শর্ত সহজ করতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ
সর্বশেষ খবর
ঢাকা-বগুড়া মহাসড়কে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বস্তায় আগুন
ঢাকা-বগুড়া মহাসড়কে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বস্তায় আগুন
মালিবাগে ককটেল বিস্ফোরণ, কিশোর আহত
মালিবাগে ককটেল বিস্ফোরণ, কিশোর আহত
টেকসই বদ্বীপ বনাম ঋণের ফাঁদ
টেকসই বদ্বীপ বনাম ঋণের ফাঁদ
রাজধানীতে যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেফতার
রাজধানীতে যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
মোটা অঙ্কের চুক্তিতে মোদিকে ট্রাম্পের অভিনন্দনবার্তা, নেপথ্যে মার্কিন লবিং ফার্ম
মোটা অঙ্কের চুক্তিতে মোদিকে ট্রাম্পের অভিনন্দনবার্তা, নেপথ্যে মার্কিন লবিং ফার্ম
পোশাক শ্রমিকদের সর্বনিম্ন- সর্বোচ্চ বেতনের প্রস্তাব, কারা কত পাবেন?
পোশাক শ্রমিকদের সর্বনিম্ন- সর্বোচ্চ বেতনের প্রস্তাব, কারা কত পাবেন?
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
২৫০ বছরের খননে গড়া পাহাড়ে ফিরছে বন্যপ্রাণী, খুলছে পর্যটন পথ
২৫০ বছরের খননে গড়া পাহাড়ে ফিরছে বন্যপ্রাণী, খুলছে পর্যটন পথ