তিন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডির নিয়োগ বাতিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৩৫আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৩৫

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে থাকা কর্মকর্তাদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার। ব্যাংক তিনটি হলো— অগ্রণী ব্যাংক, বেসিক ব্যাংক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল)।

বুধবার (২ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফরোজা আক্তার রিবার সই করা পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

নিয়োগ বাতিল হওয়া তিন কর্মকর্তা হলেন— অগ্রণী ব্যাংকের এমডি ও সিইও মো. আনোয়ারুল ইসলাম, বেসিক ব্যাংকের এমডি ও সিইও মো. কামরুজ্জামান খান এবং বিডিবিএলের এমডি ও সিইও মো. জসীম উদ্দিন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের সঙ্গে সম্পাদিত চুক্তি অনুযায়ী এমডি ও সিইওদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলে সরকারের সুপারিশ ও সম্মতি দেওয়া হয়েছে। ব্যাংক কোম্পানি আইন ও সংশ্লিষ্টদের সঙ্গে সম্পাদিত চুক্তি অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় বিধিগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

অগ্রণী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল

মো. আনোয়ারুল ইসলাম ২০২৪ সালের ৩ নভেম্বর অগ্রণী ব্যাংকের এমডি ও সিইও হিসেবে দায়িত্ব নেন। এর আগে ২১ অক্টোবর তাকে তিন বছরের জন্য ব্যাংকটির শীর্ষ নির্বাহী পদে নিয়োগ দেওয়া হয়েছিল। চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই সরকারের সিদ্ধান্তে তার নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল হলো।

আনোয়ারুল ইসলাম ১৯৮৮ সালে অগ্রণী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ ব্যাংকিং ক্যারিয়ারে তিনি বিভিন্ন শাখা ও অঞ্চলের ব্যবস্থাপক এবং যশোর ও ঝিনাইদহ অঞ্চলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ঢাকা, খুলনা ও ফরিদপুর সার্কেলের মহাব্যবস্থাপক এবং অগ্রণী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

সম্প্রতি অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদেও পরিবর্তন আনা হয়। কয়েকজন পরিচালককে প্রত্যাহার করে নতুন পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।

বেসিক ব্যাংক ও বিডিবিএল

একই প্রজ্ঞাপনের আওতায় বেসিক ব্যাংকের এমডি ও সিইও মো. কামরুজ্জামান খানের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদও বাতিল করা হয়েছে।

অপরদিকে, বিডিবিএলের এমডি ও সিইও মো. জসীম উদ্দিনের নিয়োগও বাতিল করেছে সরকার। তিনি ২০২৪ সালের ২০ নভেম্বর বিডিবিএলের এমডি ও সিইও হিসেবে দায়িত্ব নেন।

জসীম উদ্দিন ১৯৮৮ সালে জনতা ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি জনতা ব্যাংক ও কর্মসংস্থান ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

তিন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শীর্ষ নির্বাহীদের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের ফলে ব্যাংকগুলোর নতুন এমডি ও সিইও নিয়োগের প্রক্রিয়া শুরু হওয়ার পথ তৈরি হলো।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
অগ্রণী ব্যাংকের এক শাখার ভল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা উধাও
রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা পাচ্ছেন এক মাসের অনুগ্রহভাতা
মামলার তথ্য গোপন করে রাকাবের এমডি, নিয়োগ কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল
সর্বশেষ খবর
২০০ বছর পর পরিবারে কন্যাসন্তানের জন্ম, সাজানো রথে চড়িয়ে রাজকীয় বরণ
২০০ বছর পর পরিবারে কন্যাসন্তানের জন্ম, সাজানো রথে চড়িয়ে রাজকীয় বরণ
রেলপথে কয়লা পরিবহন ব্যাহত, দিনে বিদ্যুৎ উৎপাদন কমিয়েছে আদানি
রেলপথে কয়লা পরিবহন ব্যাহত, দিনে বিদ্যুৎ উৎপাদন কমিয়েছে আদানি
অর্ডার ছাড়াই একের পর এক পার্সেল জয়ের বাসায়, বিপাকে অভিনেতা
অর্ডার ছাড়াই একের পর এক পার্সেল জয়ের বাসায়, বিপাকে অভিনেতা
রেডক্রস কর্মী সামিউলের বয়ানে ‘ধূসর নেপাল’
রেডক্রস কর্মী সামিউলের বয়ানে ‘ধূসর নেপাল’
সর্বাধিক পঠিত
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে ৪ শিক্ষক ও ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে ৪ শিক্ষক ও ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা