প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা চান ববি হাজ্জাজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ নভেম্বর ২০২৬, ১৪:৫৮ আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ১৪:৫৮

প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষার্থীদের শিখনঘাটতি দূর করা, শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষা ব্যবস্থায় জবাবদিহি নিশ্চিত করতে বিশ্বব্যাংকের সহযোগিতা চেয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

তিনি বলেছেন, প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকারের লক্ষ্য কেবল বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন নয়, বরং প্রতিটি শিশুর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং প্রত্যাশিত শিখন ফল অর্জন করা। এ জন্য চলমান পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৫) কার্যক্রম আরও সুনির্দিষ্ট, সমন্বিত ও ফলাফলভিত্তিকভাবে বাস্তবায়ন করা প্রয়োজন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দফতরে বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের ডিভিশন ডিরেক্টর জ্যঁ পেসমের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।

বৈঠকে প্রতিমন্ত্রী বলেন, পিইডিপি-৫-এর আওতায় নেওয়া কার্যক্রমগুলোর লক্ষ্য, বাস্তবায়ন কাঠামো ও জবাবদিহি স্পষ্ট থাকা প্রয়োজন। একই ধরনের কার্যক্রম একাধিক প্রকল্পে বিভক্ত না রেখে সমন্বিত ও কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

ববি হাজ্জাজ বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকারি-বেসরকারি সব ধারার শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য অভিন্ন মানদণ্ডে মূল্যায়ন ও মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। শিক্ষার্থীদের শিখন অগ্রগতি নিয়মিত মূল্যায়ন, দুর্বল শিক্ষার্থীদের প্রয়োজনভিত্তিক সহায়তা এবং শিক্ষকদের প্রশিক্ষণ ও ধারাবাহিক পেশাগত উন্নয়ন নিশ্চিত করতে সরকার কাজ করছে।

এ ক্ষেত্রে বিশ্বব্যাংকের আন্তর্জাতিক অভিজ্ঞতা, গবেষণা ও কার্যকর পদ্ধতিগুলো বাংলাদেশের বাস্তবতার সঙ্গে সমন্বয় করে কাজে লাগানোর আহ্বান জানান প্রতিমন্ত্রী।

বৈঠকে বিশ্বব্যাংকের প্রতিনিধিরা জানান, পিইডিপি-৫-এর মাধ্যমে প্রাথমিক শিক্ষায় প্রবেশাধিকারের পাশাপাশি শিক্ষার গুণগত মান, সমতা এবং শিখনফল উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে শ্রেণিকক্ষে কার্যকর পাঠদান, কাঠামোবদ্ধ পাঠদান পদ্ধতি (স্ট্রাকচার্ড পেডাগজি), শিক্ষার্থীদের শিখনঘাটতি পূরণে প্রতিকারমূলক শিক্ষা (রেমিডিয়াল এডুকেশন) এবং প্রাক-প্রাথমিক শিক্ষার মানোন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

আন্তর্জাতিক পর্যায়ে পরিচালিত বিভিন্ন গবেষণা ও মূল্যায়নের ভিত্তিতে শিক্ষার্থীদের শিখনফল উন্নয়নে কার্যকর ও ব্যয়সাশ্রয়ী উদ্যোগ বাস্তবায়নে বাংলাদেশকে সহযোগিতা করতে বিশ্বব্যাংক আগ্রহী বলেও জানান প্রতিনিধিরা।

বৈঠকে প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক বিশেষ সহকারী গিয়াস উদ্দিন, প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. দাউদ মিয়া এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
নাশকতা-বিশৃঙ্খলা ঠেকাতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে: শফিকুর রহমান
গোপালগঞ্জের সহিংসতা রাষ্ট্রের চরম ব্যর্থতার বহিঃপ্রকাশ: জামায়াত সেক্রেটারি
লন্ডনে নাহিদ ইসলামের ওপর হামলার ঘটনায় সরকারের নিন্দা ও তদন্তের আহ্বান
সর্বশেষ খবর
স্লোভেনিয়ার কোম্পানিকে বাংলাদেশে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ স্পিকারের
স্লোভেনিয়ার কোম্পানিকে বাংলাদেশে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ স্পিকারের
সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে আ.লীগের ৯ কর্মী গ্রেফতার
সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে আ.লীগের ৯ কর্মী গ্রেফতার
লিটনের বিদায়ের পর লিড নিয়েছে বাংলাদেশ
লিটনের বিদায়ের পর লিড নিয়েছে বাংলাদেশ
গণভোটের রায় বাস্তবায়ন হলেই ফ্যাসিবাদবিরোধী ঐক্য: মামুনুল হক
গণভোটের রায় বাস্তবায়ন হলেই ফ্যাসিবাদবিরোধী ঐক্য: মামুনুল হক
সর্বাধিক পঠিত
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
বাংলাদেশ আর উন্নয়নের বিস্ময়কর সাফল্যের দেশ নয়: দ্য ইকনোমিস্ট
বাংলাদেশ আর উন্নয়নের বিস্ময়কর সাফল্যের দেশ নয়: দ্য ইকনোমিস্ট
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা