ফ্রিল্যান্সারদের বিদেশি আয় দেশে আনতে এনআরবি ব্যাংক ও ফ্যাসেটের চুক্তি

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৪ অক্টোবর ২০২৬, ১৭:৪৬ আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ১৭:৪৬

ফ্রিল্যান্সার, রিমোট কর্মী ও অফশোর ব্যবসার মালিকদের বিদেশি আয় বৈধ পথে দ্রুত দেশে আনতে রেমিট্যান্স সেবা চুক্তি সই করেছে এনআরবি ব্যাংক পিএলসি ও ডিজিটাল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান ফ্যাসেট লাবুয়ান লিমিটেড। বাংলাদেশে কোনো ব্যাংকের সঙ্গে এটিই ফ্যাসেটের প্রথম অংশীদারত্ব। প্রতিষ্ঠান দুটি বলছে, দেশে এ ধরনের উদ্যোগ এটিই প্রথম।

গত ২২ সেপ্টেম্বর রাজধানীর গুলশানে এনআরবি ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে দুই প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে এ চুক্তি সই হয়।

চুক্তির আওতায় ফ্যাসেটের মাধ্যমে বিদেশ থেকে অর্থ পাওয়া গ্রাহকেরা এনআরবি ব্যাংকের মাধ্যমে সেই অর্থ দেশে গ্রহণ করতে পারবেন। এ ক্ষেত্রে ব্যাংকের নির্ধারিত বিনিময় হার প্রযোজ্য হবে। ফলে এই প্রথম বাংলাদেশে ফ্যাসেটের গ্রাহকেরা সরাসরি একটি স্থানীয় ব্যাংকের মাধ্যমে তাঁদের আয় দেশে আনার সুযোগ পাচ্ছেন।

প্রতিটি লেনদেন ব্যাংকিং চ্যানেলে হওয়ায় গ্রাহকদের বিদেশি আয়ের ব্যাংকের যাচাই করা রেকর্ড থাকবে। পাশাপাশি প্রযোজ্য ক্ষেত্রে দেশে আসা প্রবাসী আয়ের (রেমিট্যান্স) বিপরীতে সরকারের নগদ প্রণোদনাও পাবেন তাঁরা। এ ছাড়া ব্যবসায়ীদের রপ্তানি আয়ের কাগজপত্র তৈরির প্রক্রিয়াও সহজ হবে।

অনুমোদিত ডিলার (এডি) ব্যাংক হিসেবে এনআরবি ব্যাংক বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতিমালা মেনে এই রেমিট্যান্স বিতরণ করবে। গ্রাহকের পরিচিতি যাচাই (কেওয়াইসি) ও মানি লন্ডারিং প্রতিরোধ (এএমএল) সংক্রান্ত যাচাইয়ের দায়িত্ব থাকবে ফ্যাসেটের। আর গ্রাহকের হিসাবে টাকা জমার আগে প্রাপকের তথ্য মিলিয়ে দেখা ও স্থানীয় পর্যায়ে এএমএল স্ক্রিনিং করবে এনআরবি ব্যাংক। ফলে লেনদেন নিরাপদ হবে এবং প্রতিটি লেনদেনের হিসাব থাকবে।

চুক্তি সই অনুষ্ঠানে এনআরবি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, চিফ অপারেটিং অফিসার (সিওও) ও ক্যামেলকো আনোয়ার উদ্দিন বলেন, ‘‘রেমিট্যান্স বাড়ানো ও গ্রাহকসেবা সহজ করার ক্ষেত্রে এই অংশীদারত্ব আমাদের জন্য একটি বড় পদক্ষেপ। ফ্যাসেটের ডিজিটাল প্রযুক্তি কাজে লাগিয়ে প্রবাসী বাংলাদেশিরা তাঁদের কষ্টার্জিত অর্থ আরও দ্রুত, নিরাপদে ও নির্ভরযোগ্যভাবে দেশে পাঠাতে পারবেন।’’

ফ্যাসেটের চিফ গ্রোথ অফিসার সাদ নাভিদ পাল বলেন, ‘‘এনআরবি ব্যাংকের সঙ্গে কাজ করতে পেরে আমরা আনন্দিত। এর মাধ্যমে বাংলাদেশে আমাদের কার্যক্রম আরও বিস্তৃত হবে। আমরা প্রযুক্তিনির্ভর ও ঝামেলাহীন আন্তর্জাতিক লেনদেনব্যবস্থা গড়ে তুলতে চাই, আর এই চুক্তি সেই লক্ষ্যের সঙ্গে পুরোপুরি মিলে যায়।’’

সাদ নাভিদ পাল আরও বলেন, ‘‘একসঙ্গে আমরা রেমিট্যান্স আরও সহজ করব এবং ডিজিটাল মাধ্যমে আর্থিক সেবা মানুষের আরও কাছে পৌঁছে দেবো।’’

রেমিট্যান্স ব্যবসা সম্প্রসারণে কৌশলগত সহযোগিতা ও প্রযুক্তিনির্ভর সেবার ওপর জোর দিচ্ছে এনআরবি ব্যাংক। এই চুক্তি সেই উদ্যোগেরই অংশ। ভবিষ্যতে আন্তর্জাতিক রেমিট্যান্স সেবা আরও সহজ ও দক্ষ করার সুযোগও খুঁজবে প্রতিষ্ঠান দুটি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— এনআরবি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার (সিবিও) কিমিয়া সাআদত, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ তৌফিকুল আলম চৌধুরী, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ও কার্ড বিভাগের প্রধান খাজা ওয়াসিউল্লাহ এবং ফ্যাসেটের কান্ট্রি ম্যানেজার (বাংলাদেশ) আসিফ নাহিন তাপস ও গ্লোবাল সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার কাজী সাজিদুল হাসান।

/এপিএইচ/
সম্পর্কিত
ফ্রিল্যান্সারদের ৭.৫ শতাংশ উৎসে কর বিতর্ক: সিদ্ধান্তে স্বস্তি, বাস্তবায়নে ধোঁয়াশা
ফ্রিল্যান্সিংয়ে ক্যারিয়ার শুরু করার সহজ উপায় কী
ফ্রিল্যান্সিং ও রিমোট জব যেভাবে শুরু করবেন
সর্বশেষ খবর
দাঁড়িয়ে দাঁড়িয়ে মারধর দেখা পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার
দাঁড়িয়ে দাঁড়িয়ে মারধর দেখা পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার
প্রশ্ন ফাঁসে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: ক্রীড়া প্রতিমন্ত্রী  
প্রশ্ন ফাঁসে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: ক্রীড়া প্রতিমন্ত্রী  
৫০০ টাকার বাজিতে পাখি খেয়ে গ্রেফতার
৫০০ টাকার বাজিতে পাখি খেয়ে গ্রেফতার
বয়স বাড়লেও শরীর থাকুক সচল
বয়স বাড়লেও শরীর থাকুক সচল
সর্বাধিক পঠিত
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
হিজাব নিষেধাজ্ঞা নিয়ে তুরস্ক-আজারবাইজান সম্পর্কে টানাপোড়েন
হিজাব নিষেধাজ্ঞা নিয়ে তুরস্ক-আজারবাইজান সম্পর্কে টানাপোড়েন
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর 
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর 
আরবির শিক্ষক প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি, বললেন ‘আল্লাহ তারেক রহমানকে দিয়ে বানিয়েছেন’
আরবির শিক্ষক প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি, বললেন ‘আল্লাহ তারেক রহমানকে দিয়ে বানিয়েছেন’