রাজস্ব আদায়ে হিসাবরক্ষণ অফিসের অবদান অনেক: নজিবুর রহমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ এপ্রিল ২০১৬, ২০:০৫আপডেট : ২০ এপ্রিল ২০১৬, ২০:০৮

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান সরকারের রজস্ব আদায়ে হিসাবরক্ষণ অফিস গুরুত্বপূর্ণ অবদান রাখে বলে জানিয়েছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান।
বুধবার (২০ এপ্রিল) এনবিআর সম্মেলন কক্ষে ‘উৎসে আয়কর সংগ্রহ: আমাদের করণীয়’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথিরি বক্তব্যে তিনি এ কথা বলেন। সেমিনারে এনবিআর ও হিসাব মহানিয়ন্ত্রক কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন।
এনবিআর’র চেয়ারম্যান বলেন, সরকারি কর্মকর্তাদের বেতন থেকে উৎসে কর কর্তনের দায়িত্ব হিসাব মহানিয়ন্ত্রক কার্যালয়ের। এছাড়া করযোগ্য যে কোনও বিল পরিশোধের উপর উৎসে আয়কর ও ভ্যাট কর্তন করাও তাদের দায়িত্ব। কেবল উৎসে কর কর্তনকারী কর্তৃপক্ষ হিসেবেই নয় বরং সরকারি রাজস্বের হিসাব সংরক্ষণকারী হিসাবে তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
নজিবুর রহমান বলেন, রাজস্ব ব্যবস্থাপনাকে যুগোপযোগী ও হিসাব ব্যবস্থাপনাকে রাজস্বমুখী করতে এনবিআর এবং হিসাব মহানিয়ন্ত্রক দফতর কাজ করে যাচ্ছে। এ সময় পারস্পরিক অংশিদারিত্বের মাধ্যমে রাজস্ব ব্যবস্থাপনার উন্নয়ন এবং রাজস্বের প্রবৃদ্ধি বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।
এছাড়া মাঠ পর্যায়ের কর্মকর্তাদের পরামর্শ দিতে প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তাদের সমন্বয়ে একটি ফোরাম গঠনের আহ্বান জানান নজিবুর রহমান।
সেমিনারে হিসাব মহানিয়ন্ত্রক মো. আবুল কাশেম, এনবিআর সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো. আব্দুর রাজ্জাক এবং হিসাব মহানিয়ন্ত্রক কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের