ঝিনাইদহ ও রাজবাড়ী জেলায় বিদ্যুৎ উপকেন্দ্র হচ্ছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ডিসেম্বর ২০১৭, ১৯:৪৭আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৭, ১৯:৫৩

বিদ্যুৎ উপকেন্দ্র ঝিনাইদহ ও রাজবাড়ী জেলায় বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণ করতে যাচ্ছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লি. (পিজিসিবি)। পাশাপাশি গোপালগঞ্জ ও গল্লামারীতে অবস্থিত উপকেন্দ্রগুলো সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

পিজিসিবি জানায়, নতুন দু’টি উপকেন্দ্র নির্মাণ ও দু’টি উপকেন্দ্র সম্প্রসারণ কাজে প্রাথমিক ব্যয় ধরা হয়েছে ১৭১ কোটি টাকা। ঝিনাইদহে ২৩০/১৩২ কেভি এবং রাজবাড়িতে ১৩২/৩৩ কেভি ক্ষমতাসম্পন্ন উপকেন্দ্র নির্মাণ করা হবে। গোপালগঞ্জ ও গল্লামারী উপকেন্দ্র দু’টি ১৩২/৩৩ কেভি ক্ষমতাসম্পন্ন।

পিজিসিবির জনসংযোগ (সহ-ব্যবস্থাপক) এ বি এম বদরুদ্দোজা খান জানান, ‘এই কাজগুলো করতে গত ১৯ ডিসেম্বর পিজিসিবির প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সিমেন্স ইন্ডিয়া ও সিমেন্স বাংলাদেশ-এর সমন্বয়ে গঠিত কনসোর্টিয়াম এবং পিজিসিবির মধ্যে দ্বিপক্ষীয় চুক্তি সই হয়েছে। উপকেন্দ্রগুলো নির্মাণ ও সম্প্রসারণ করা হলে ওইসব এলাকায় স্থিতিশীল ও গুণগত মানসম্পন্ন বিদ্যুৎ সরবরাহ বাড়বে।’

চুক্তি অনুযায়ি, আগামী দুই বছরের মধ্যে টার্নকি পদ্ধতিতে কাজগুলো সম্পন্ন করে উপকেন্দ্রগুলো পিজিসিবির কাছে হস্তান্তর করবে সিমেন্স। অনুষ্ঠানে পিজিসিবির পক্ষে কোম্পানি সচিব মো. আশরাফ হোসেন এবং সিমেন্স কনসোর্টিয়ামের পক্ষে হেড অব ট্রান্সমিশন সলিউশন মো. আসাদুজ্জামান চুক্তিপত্রে সই করেন।

/এসএনএস/এমএনএইচ/
সম্পর্কিত
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের