বিদ্যুতের নতুন তিনটি গ্রিড উপকেন্দ্র হচ্ছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ডিসেম্বর ২০১৭, ২১:০২আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৭, ২১:০৫

বিদ্যুতের নতুন তিনটি গ্রিড উপকেন্দ্র হচ্ছে আগামী দুই বছরের মধ্যে দেশের বিভিন্ন স্থানে তিনটি নতুন গ্রিড উপকেন্দ্র নির্মাণ করবে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লি.  (পিজিসিবি)। একইসঙ্গে পাঁচটি গ্রিড উপকেন্দ্র সম্প্রসারণ করা হবে। এসব কাজের জন্য প্রাথমিকভাবে ১৫৯ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে।  রবিবার (২৪ ডিসেম্বর) পিজিসিবি’র প্রধান কার্যালয়ে এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেডের সঙ্গে এই সংক্রান্ত দ্বি-পাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

পিজিসিবির পক্ষে কোম্পানি সচিব মো. আশরাফ হোসেন এবং এনার্জিপ্যাকে পক্ষে মহাব্যবস্থাপক এস এম আমিনুল হক চুক্তিতে সই করেন। এ সময় পিজিসিবির ব্যবস্থাপনা পরিচালক মাসুম-আলবেরুনী, এনার্জিপ্যাকের প্রধান নির্বাহী কর্মকর্তা রবিউল আলমসহ উভয়পক্ষে ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, নতুন নির্মিতব্য উপকেন্দ্রগুলো হচ্ছে—রাজশাহী ২৩০/১৩২ কেভি উপকেন্দ্র, পাবনার ভাঙ্গুরা ১৩২/৩৩ কেভি উপকেন্দ্র ও রংপুরের মিঠাপুকুর ১৩২/৩৩ কেভি উপকেন্দ্র। এছাড়া সিরাজগঞ্জের বাঘাবাড়ি ১৩২/৩৩ কেভি উপকেন্দ্র, মাদারীপুর ১৩২/৩৩ কেভি উপকেন্দ্র, গোপালগঞ্জ ১৩২/৩৩ কেভি উপকেন্দ্র, মংলা ১৩২/৩৩ কেভি উপকেন্দ্র ও বাগেরহাট ১৩২/৩৩ কেভি উপকেন্দ্রের সম্প্রসারণের কাজ করা হবে।

সাবস্টেশনগুলো নির্মাণ ও সম্প্রসারণ কাজ শেষে আশেপাশের জেলা ও উপজেলাগুলোয় বিদ্যুৎ সরবরাহ বাড়ানো সম্ভব হবে। একইসঙ্গে স্থিতিশীল ও মানসম্পন্ন বিদ্যুতের সরবরাহ নিশ্চিত যাবে বলে আশা প্রকাশ করছে কর্তৃপক্ষ।

চুক্তিতে বলা হয়, আগামী দুই বছরের মধ্যে টার্ন-কি পদ্ধতিতে উপকেন্দ্রগুলো নির্মাণ ও সম্প্রসারণ করে পিজিসিবির কাছে হস্তান্তর করবে এনার্জিপ্যাক।

/এসএনএস/এমএনএইচ/
সম্পর্কিত
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের