হবিগঞ্জের পরিত্যক্ত কূপ থেকে গ্যাস সরবরাহ শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ আগস্ট ২০১৮, ০৩:১৫আপডেট : ০৭ আগস্ট ২০১৮, ০৩:১৫

হবিগঞ্জের পরিত্যক্ত কূপ থেকে গ্যাস সরবরাহ শুরু হবিগঞ্জে পরিত্যক্ত শাহজিবাজার গ্যাসক্ষেত্রের ১ নম্বর কূপ থেকে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। রবিবার (৫ আগস্ট) পরীক্ষামূলকভাবে সেখান থেকে জাতীয় গ্রিডে ১৬ মিলিয়ন করে গ্যাস সরবরাহ শুরু করা হয়।
গত ২৪ জুলাই এই কূপ থেকে ওয়ার্কওভার করে নতুন করে গ্যাসের সন্ধান পায় বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। ওইদিন মঙ্গলবার এই কূপে গ্যাস থাকার বিষয়টি নিশ্চিত করা হয়। এই কূপ থেকে প্রতিদিন ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে তখন জানানো হয়।
বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক একেএম রুহুল ইসলাম চৌধুরী বলেন, ‘এটি অনেক পুরনো কূপ। বিশেষ কারিগরি কমিটির মাধ্যমে এই কূপটিতে নতুন করে খনন কাজ করা হয়েছে। বাংলাদেশের এখন যে গ্যাসের চাহিদা তাতে এই গ্যাস গুরুত্বপুর্ণ ভূমিকা রাখবে।’
তিনি আরও বলেন, ‘৫ আগস্ট রাত ১১টার দিকে এই কূপ থেকে প্রাথমিকভাবে ১৬ মিলিয়ন ঘনফুট করে গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা শুরু হলেও আগামীতে এই কূপ থেকে ২৫ মিলিয়ন গ্যাস সরবরাহ করা সম্ভব হবে।’
জানা যায়, গত ১৫ মে এই কূপে ওয়ার্কওভারের কাজ শুরু করে বাপেক্সের কারিগরি দল। দুই মাস ধরে ওয়ার্ক ওভার কাজ শেষে ২৪ জুলাই কূপের বেশ নিচের স্তরে নতুন করে গ্যাসের সন্ধান পায় বাপেক্স।
জানা যায়, ১৯৬৩ সালে হবিগঞ্জের শাহজিবাজার গ্যাসক্ষেত্রের ১ নম্বর কূপ থেকে গ্যাস সরবারাহ শুরু হয়েছিল। ২০১২ সালে এ কূপ থেকে গ্যাসের পরিবর্তে পানি আসতে শুরু করে। এরপর কূপটি বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে নতুন গ্যাসের মজুদ অনুসন্ধান করতে বাপেক্স শাহজিবাজার এবং সিলেটের কৈলাসটিলা গ্যাসক্ষেত্রের পরিত্যক্ত কূপে ওয়ার্ক ওভার কাজ শুরুর উদ্যোগ নেয়।

/এসএনএস/এআর/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী