বেশকিছু বড় কাজ করতে যাচ্ছে জ্বালানি খাত: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৪৪আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৫৮

নসরুল হামিদ (ফাইল ছবি) বিদ্যুৎ উৎপাদনে আজকের যে সফলতা তা জ্বালানির কারণেই হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিবি বলেন, ‘জ্বালানি খাতে আরও অনেক বড় বড় কাজ হচ্ছে। সাগরে পাইপলাইন নির্মাণ, এলএনজি আমদানি, সাগরে তেল ও গ্যাস অনুসন্ধান এবং বেশকিছু বড় কাজ করতে যাচ্ছে জ্বালানি খাত।’

বুধবার (৫ সেপ্টেম্বর) বিদ্যুৎ ভবনে ‘বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ ২০১৮’ এর উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক ই ইলাহী চৌধুরী, বিদ্যুৎ সচিব আহমদ কায়কাউস, জ্বালানি সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম, আরইবির চেয়ারম্যান মুঈন উদ্দিনসহ অনেকে।

বিদ্যুৎ অনেক উৎপাদন হলেও সঞ্চালন ও বিতরণের অবস্থা সন্তোষজনক নয় কেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নসরুল হামিদ বলেন, ‘পরিকল্পনা ও বাস্তবতা এক না হওয়ায় অনেক সময় কাজ করা কঠিন হচ্ছে। অনেক সময় আমরা সহজেই পরিকল্পনা করি, কিন্তু বাস্তবে কাজ করতে গিয়ে যায় নানা জটিলতা তৈরি হচ্ছে।’

প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক ই ইলাহী চৌধুরী বলেন, ‘ভবিষ্যতের প্রজন্মকে জ্বালানি খাতে উৎসাহিত করতে তাদের উদ্ভাবনি শক্তিকে কাজে লাগানো হচ্ছে। উদ্ভাবিত প্রকল্পগুলো বাণিজ্যিকীকরণ করতে সরকার ব্যাপক উদ্যোগ নিয়েছে।’

বর্তমান সরকারের আমলে বিদ্যুৎ ও জ্বালানি খাতের সাফল্য তুলে ধরে সাধারণ মানুষকে জানাতে আগামী ৬ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ‘বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ ২০১৮’। ‘জ্বালানি ও  বিদ্যুৎ, নতুন যৌবনের দূত’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিতব্য বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

‘অনির্বাণ আগামী’ এই শিরোনামে আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় আগামী ৬ থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই অনুষ্ঠান। এ উপলক্ষে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। এরইমধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

 

 

/এসএনএস/এআর/এফএস/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি