গ্যাসের দাম বাড়ছে না, ভর্তুকির সিদ্ধান্ত আসছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ অক্টোবর ২০১৮, ১৫:৩২আপডেট : ১৬ অক্টোবর ২০১৮, ১৫:৫২

গ্যাস

গ্যাসের দাম না বাড়িয়ে এলএনজি (লিকুইড ন্যাচারাল গ্যাস) আমদানিতে ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিইআরসি। বিকাল ৪টায় সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেবে কমিশন।

কমিশনের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, গ্রাহক পর্যায়ে কোনও গ্যাসের দাম বাড়ছে না। এলএনজি আমদানিতে ভর্তুকি দেবে সরকার। বিতরণ কোম্পানির গ্যাস বিক্রির মার্জিন বৃদ্ধি করা হবে।

এর আগে গত সপ্তাহে বিইআরসি গ্যাসের দাম বাড়ানোর বিষয়ে সরকারের সিদ্ধান্ত চায়। গত ৭ অক্টোবর কমিশনের চেয়ারম্যান এ বিষয়ে সিদ্ধান্ত জানতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান। সিদ্ধান্ত ছিল বিকালে ফিরে এসে গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা দেবেন। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনের আগে কোনও ধরনের গ্যাসের দাম না বাড়ানোর বিষয়ে নির্দেশনা দেন। ফলে ওইদিন সংবাদ সম্মেলন বাতিল করে কমিশন।

আবাসিক ও বাণিজ্যিক ছাড়া সব ধরনের গ্যাসের দামই বাড়ানোর প্রস্তাব দিয়েছিল বিতরণ কোম্পানিগুলো। এনএলজি’র খরচ মেটাতেই গ্যাসের দাম বাড়ানোর এই প্রস্তাব দেওয়া হয়। জুনে তাদের প্রস্তাবের ওপর গণশুনানি হয়। শুনানির পর ৯০ দিনের মধ্যে আদেশ দেওয়ার কথা কমিশনের। এই সপ্তাহেই এই ৯০ দিন পূর্ণ হওয়ার কথা।

কমিশন সূত্র বলছে, যে পরিমাণ এলএনজি এই বছর যুক্ত হচ্ছে, তাতে সব মিলিয়ে সারা বছরে দুই হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয় হওয়ার কথা। যেহেতু বছরের মাঝখান থেকে এলএনজি সরবরাহ শুরু হয়েছে, পুরো বছরের অর্ধেক সময় ধরে হিসাব করলে ভর্তুকির পরিমাণ দাঁড়ায় এক হাজার কোটি টাকা। ইতোমধ্যে সরকার এ খাতের সম্পূরক শুল্ক প্রত্যাহার করেছে। ফলে এলএনজি আমদানিতে পেট্রোবাংলাকে খুব বেশি ব্যয় করতে হবে না। এ কারণেই গ্যাসের দাম না বাড়িয়ে আপাতত ভর্তুকি দিয়ে ব্যয় মেটানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

/এসএনএস/এসটি/এমওএফ/
সম্পর্কিত
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের